কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মতিঝিলে ছিনতাই করার সময় গ্রেপ্তার ২

মতিঝিলে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
মতিঝিলে দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

মতিঝিল থানা পুলিশের অভিযানে মোটরসাইকেলে করে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে দুই পেশাদার ছিনতাইকারীকে।

সোমবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার তালেবুর রহমান।

গ্রেপ্তাররা হলেন- মনির হোসেন ওরফে নিরব (৩০) ও মো. পিন্টু ওরফে জহিরুল (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা একটি ধারালো চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তালেবুর রহমান জানান, রোববার রাত সোয়া ৯টার দিকে মতিঝিলের এজিবি কলোনির কাঁচাবাজার সংলগ্ন তিশা বাস কাউন্টারের সামনে মোটরসাইকেলযোগে ছিনতাইয়ের সময় তাদের গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশের একটি টহল দল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মতিঝিল থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেলযোগে ছিনতাই করত। মনির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ মোট ১১টি মামলা এবং পিন্টুর বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতিসহ ৭টি মামলা বিচারাধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১০

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১১

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১২

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৩

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৪

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৬

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৭

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৮

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৯

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

২০
X