কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৭:৫৭ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

উপরি কামাইয়ের ধান্দায় ঠাঁই হলো শ্রীঘরে!

যাত্রাবাড়ী থেকে ইয়াবাসহ বাসটির চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।
যাত্রাবাড়ী থেকে ইয়াবাসহ বাসটির চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা-কক্সবাজার রুটের মারসা পরিবহনের বাসের চালক হিসেবে মো. হানিফ (৫৪) এবং চালকের সহকারী হিসেবে কাজ করেন মো. রানা (২৭)। তবে এই পেশায় কাজ করে আর্থিকভাবে সচ্ছল ছিলেন না তারা। তাই উপরি কামাইয়ের জন্য শুরু করেন ইয়াবা পাচার। বেশ কয়েকবার ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে ঢাকা এলেও অবশেষে ধরা পড়েন তারা।

সোমবার (২৮ আগস্ট) ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রোর (দক্ষিণ) একটি টিম অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করে তাদের। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার হানিফ চট্টগ্রামের সন্দীপ এলাকার বাসিন্দা এবং রানা বরগুনা পাথরঘাটা এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত।

ডিএনসির ঢাকা মেট্রোর (দক্ষিণ) সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ কালবেলাকে জানান, ঢাকা মেট্রোর (দক্ষিণ) মতিঝিল সার্কেলের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে যাত্রাবাড়ী মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় ঢাকা-কক্সবাজার রুটের মারসা পরিবহনের একটি বাসে অভিযান চালায়। এ সময় ১২ হাজার পিস ইয়াবাসহ বাসটির চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গত জুলাই-আগস্ট মাসে লক্ষাধিক ইয়াবাসহ কক্সবাজারভিত্তিক মাদক সিন্ডিকেটের ৬২ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়। সর্বশেষ রিল্যাক্স পরিবহনের বাসে অভিযান চালিয়ে ৬০০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে ইয়াবা পাচারকারী চক্রের ঢাকা-কক্সবাজার রুটের কয়েকজন পরিবহন শ্রমিকের সন্ধান পাওয়া যায়। গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে সোমবার ভোরে ঢাকা-কক্সবাজার রুটের মারসা পরিবহনের একটি বাসে অভিযান চলানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, এর আগেও তারা কক্সবাজার থেকে ইয়াবা ঢাকার ফকিরাপুলে পৌঁছে দেওয়ার কাজ করতো। কক্সবাজারের ডলফিন মোড় এলাকার মাদক ব্যবসায়ী মোহাফফর আকিব এই চক্রের হোতা বলে সে জানায়। প্রতি চালানে সে ৫০ হাজার টাকা পেত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১০

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১১

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১২

সবার আগে নকআউটে কারা

১৩

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৪

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৫

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৬

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৭

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৮

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৯

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

২০
X