কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৬ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চুরির টাকা দিয়ে মা-মেয়ের দেশভ্রমণ!

বাম থেকে সায়মা আক্তার ও আছমা আক্তার। ছবি : কালবেলা
বাম থেকে সায়মা আক্তার ও আছমা আক্তার। ছবি : কালবেলা

চুরির অভিযোগে সায়মা আক্তার (২০) ও আছমা আক্তার (৩৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সম্পর্কে মেয়ে ও মা। গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা স্বর্ণ, নগদ টাকা ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন কালবেলাকে এসব তথ্য জানান।

তিনি জানান, সায়মা দীর্ঘদিন ধরেই মিরপুরে বসতি হাউজিংয়ের একটি বাসায় কাজ করেন। গত ২৫ মে সেই বাসা থেকে স্বর্ণ ও অন্যান্য মালামালসহ পালিয়ে যান। চুরি করা স্বর্ণ তিনি ঢাকা ও কিশোরগঞ্জের তিনটি দোকানে বিক্রি করেন। বিক্রি করা এসব টাকা দিয়ে গত তিন মাস দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান।

সায়মা জানান, চুরির কিছু টাকা দিয়ে খালাকে বাড়ি করে দেন। এরপর মা-মেয়ে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা ও সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার পশ্চিম আব্দুল্লাহপুর মামা বাড়ি থেকে সায়মাকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর কোনারবাড়ি থেকে তার মা আছমাকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, চুরি করা স্বর্ণ বিক্রির ৫৯ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। শুক্রবার (২২ সেপ্টেম্বর) আসামিদের ৩ দিনের রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল বন্ধ

সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতিকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

১০

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

১১

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

১২

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

১৩

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১৪

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১৫

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১৬

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৭

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৮

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৯

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

২০
X