কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৪ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জাল টাকার লেনদেন কর‍তে গিয়ে যুবক গ্রেপ্তার

রেজাউল ইসলাম ওরফে মুন্না। ছবি : সংগৃহীত
রেজাউল ইসলাম ওরফে মুন্না। ছবি : সংগৃহীত

রাজধানীর ভাটারা থানার মাদানী এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ রেজাউল ইসলাম ওরফে মুন্না (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মূল্যমানের ৭৯ হাজার জাল টাকার নোট উদ্ধার করা হয়।

রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানে অংশ নেওয়া এসআই মাসুদ বাদী হয়ে মামলা করেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান বিভাগের ভাটারা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাতে ভাটারা থানার মাদানি এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে জাল টাকার হাত বদল করতে আসা এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রেজাউল বিভিন্ন সময় জাল টাকার লেনদেন করে আসছিল। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসি রাজন সাহা বলেন, গ্রেপ্তার মুন্নার বিরুদ্ধে একই অভিযোগে দুটি মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X