আকরাম হোসেন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৫ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সন্তানের নির্যাতন থেকে বাঁচতে মায়ের মামলা

খুরশিদা আক্তার। ছবি : কালবেলা
খুরশিদা আক্তার। ছবি : কালবেলা

স্বামী ছিলেন পুলিশ কর্মকর্তা। পড়াশোনা করিয়ে সন্তানদের করেছেন প্রতিষ্ঠিত। গর্ভজাত সেই সন্তানের নির্মম নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে আদালতের দারস্থ হয়েছেন ৭২ বছর বয়সের বৃদ্ধা খুরশিদা আক্তার।

গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের মায়ের জবানবন্দি গ্রহণ শেষে বড় সন্তান হামিদুল হক সোহেল, মেয়ে তাসলিমা আক্তার সুমি ও তার জামাতা সেলিম রেজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সমাজের উচ্চশিক্ষিত পরিবারে মায়ের প্রতি সন্তানদের এমন আচরণে উষ্মা প্রকাশ করেন আদালত।

ভুক্তভোগী মা খুরশিদা আক্তার বলেন, ‘আমার কপাল খারাপ। আমি হালাল টাকা দিয়ে ছেলেমেয়েকে লেখাপড়া করিয়েছি। তারা এখন প্রতিষ্ঠিত। তারা এখন আমার শেষ সম্বলটুকু লিখে নিতে আমার ওপর নির্যাতন করছে।’

খুরশিদা আক্তারের এক ছেলে ও দুই মেয়ে উচ্চশিক্ষিত ও সমাজে প্রতিষ্ঠিত। তা সত্ত্বেও মায়ের শেষ সম্বলটুকু লিখে নিতে নানা সময়ে চাপ দেন বড় ছেলে সোহেল ও মেয়ে সুমি। শেষ সম্বলটুকু লিখে না দিলে চলে মায়ের ওপর অমানবিক নির্যাতন।

প্রতিনিয়ত নির্যাতনের মাত্রা বেড়ে গেলে একবার থানায় সাধারণ ডায়েরিও করেন তাদের বিরুদ্ধে। এরপর শরীরে হাত উঠলে সন্তানদের নির্যাতন সইতে না পেরে আদালতের দারস্থ হন এই মা।

আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযুক্ত ওই দুই সন্তানসহ জামাতা সেলিম রেজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে জানান ভুক্তভোগী খুরশিদার আইনজীবী।

আইনজীবী জসিম উদ্দিন বলেন, আসলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ১৯৮৩ সালে যে সম্পদ ক্রয় করেছেন সেখান থেকে তার দ্বিতীয় সন্তানকে তিনি একটি ফ্ল্যাট লিখেও দিয়েছেন। কিন্তু সন্তানরা দেখাশুনা না করায় তিনি ওই জমির একটি অংশ বিক্রি করে দেন তার চিকিৎসার জন্য। তবে জমি বিক্রির টাকার জন্য সন্তানরা ক্রমাগত চাপ দিতে থাকে। এ ছাড়া বাকি সম্পদ ওই সন্তানদের লিখে দেওয়ার জন্য ভুক্তভোগীর ওপর চাপ দিতে থাকে। পরে তিনি আদালতের দারস্থ হন। অসুস্থ ৭২ বছরের একজন মাকে আদালতে দেখে বিচারক নিজেই তার সঙ্গে কথা বলেন এবং তার সমস্যার কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন। একপর্যায়ে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’

জানা যায়, রাজধানীর কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের প্রয়াত ওসি হাফিজুর রহমানের এক ছেলে, দুই মেয়ে। তাদের পরিবার নিয়ে একই বাড়িতে বসবাস করেন খুরশিদা আক্তার। ভরণপোষণের টাকা জোগার করতে প্রায় সাড়ে তিন মাস আগে নিজ সম্পতি বিক্রি করেন তিনি। সেই টাকার ভাগসহ বাকি সম্পতি লিখে দিতে বৃদ্ধ মায়ের ওপর নানা সময় বল প্রয়োগ করেন বলে অভিযোগ রয়েছে। মেয়ে তাসলিমা সুমি উপজেলা নির্বাচন কর্মকর্তা, মেয়ের জামাতা বেসামরিক বিমান ও চলাচল কর্তৃপক্ষের অ্যাসিস্ট্যান্ট ডিএসও এবং ছেলে হামিদুল হক সোহেল বেসরকারি একটি কোম্পানির ব্যবস্থাপক পদে চাকরি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X