কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ধাক্কা দিয়ে ৭০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পুরান ঢাকার ইসলামপুর রোডের নবরায়ণ গলির মুখ থেকে ধাক্কা দিয়ে ৭০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় চক্রের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (২৮ মে) ডিবির লালবাগ বিভাগ থেকে জানিয়েছে, ছিনতাই হওয়া টাকার মধ্যে প্রায় ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

গত ২৬ মার্চ বিকেলে ডিএমপির কোতোয়ালি থানার ইসলামপুর রোডে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। টাকাগুলো ছিল পুরান ঢাকার ব্যবসায়ী আকিদুলের। তাঁতীবাজারে ‘মা বুলিয়ান অ্যান্ড সিলভার হাউস জুয়েলার্সে’র মালিক তিনি। বাদামতলীতে পার্টনারশিপে তার ফলের ব্যবসা রয়েছে। তার পার্টনাররা হলেন জিয়া ও রাকিব। আকিদুলের অনুপস্থিতিতে ম্যানেজার দিদারুল ইসলাম ব্যবসা পরিচালনা করেন। আকিদুল দোকানে যান, হিসাব-নিকাশ করে আবার চলে যান। ম্যানেজারের নির্দেশে ব্যবসার টাকা আনা-নেওয়া করেন কর্মচারী মহিউদ্দীন।

ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে আকিদুলের ব্যবসায়িক পার্টনার জিয়ার অফিসে টাকা নেওয়ার জন্য যান মহিউদ্দীন। বাদামতলী ঢাকা ব্যাংকের পাশে খেজুর গলি মতলা এন্টারপ্রাইজের দ্বিতীয় তলায় জিয়ার অফিস। মহিউদ্দীনকে ৭০ লাখ টাকা বুঝিয়ে দেন জিয়া। এরপর সঙ্গে থাকা স্কুল ব্যাগে ৭০ লাখ টাকা নিয়ে হেঁটে রওনা হন মহিউদ্দীন।

আকিদুল জানান, ব্যাগভর্তি টাকা নিয়ে বিকেল ৫টার দিকে ইসলামপুর রোডের নবরায়ণ গলির মুখে পৌঁছালে অজ্ঞাতপরিচয় এক দুষ্কৃতকারী প্রথমে মহিউদ্দীনকে ধাক্কা দিয়ে উল্টো সেই ব্যক্তি তাকে বলে যে, ভাই ধাক্কা দিলেন কেন? তখন মহিউদ্দীনের সন্দেহ হয় এখানে কিছু একটা হতে পারে। এ জন্য তিনি নিজে থেকে দুঃখিত বলে পাশ কেটে চলে যাওয়ার চেষ্টা করেন। ঠিক ওই মুহূর্তে আরও ছয়-সাতজন অতর্কিতভাবে তাকে মারধর করে তার ডান চোখের ওপর গুরুতর জখম করে। তার কাছে থাকা ব্যাগভর্তি ৭০ লাখ টাকা জোর করে ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা নবরায়ণ গলি দিয়ে পালিয়ে যায়। এ সময় মহিউদ্দীন স্থানীয়দের সহায়তা চাইলেও কেউ এগিয়ে আসেনি বলে জানান আকিদুল।

তিনি জানান, কারও কোনো সহায়তা না পেয়ে মহিউদ্দীন দৌড়ে বাবুবাজার পুলিশ ফাঁড়িতে যান এবং পুলিশকে বিস্তারিত জানান। তাৎক্ষণিকভাবে পুলিশ বিভিন্ন জায়গার সিসি ফুটেজ সংগ্রহ করে। এই ঘটনায় আকিদুল বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। এই মামলায় থানা পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে। তবে তারা কোনো টাকা উদ্ধার করতে পারেনি। চলতি সপ্তাহেই মামলাটির তদন্তভার ডিবিকে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X