কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

তরুণীদের দুবাই নিয়ে করানো হতো অনৈতিক কাজ

আটক ইতি বেগম ও তার সহযোগী ওমর ফারদিন খন্দকার ওরফে আকাশ। ছবি : সংগৃহীত
আটক ইতি বেগম ও তার সহযোগী ওমর ফারদিন খন্দকার ওরফে আকাশ। ছবি : সংগৃহীত

আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের কিশোরী-তরুণীদের ভাগ্য ফেরানোর লোভ দেখিয়ে পাঠানো হয় দুবাইয়ে। সেখানে এসব নারীদের ওপর নির্যাতন চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করা হয়। সে নারীপাচার চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

তারা হলেন, ইতি বেগম (৩৬) ও তার সহযোগী ওমর ফারদিন খন্দকার ওরফে আকাশ (৩০)। এরমধ্যে দুবাই প্রবাসী শিউলী বেগম হলেন ইতি বেগমের বোন।

শুক্রবার (৩১ মে) বিকেলে র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) মো. শামীম হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন

বিভিন্ন রেস্টুরেন্টে ও বাসা-বাড়িতে উচ্চ বেতনে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে দুবাই নিয়ে যাওয়া হত তরুণীদের। থাকা-খাওয়া ফ্রিসহ নানা সুযোগের ফাঁদে পড়ে এসব তরুণী দুবাই যেতে রাজি হন। এরপর সেখানে দুবাই প্রবাসী শিউলী বেগমের কাছে পাঠানো হয় তাদের। শিউলী বেগম দুবাইয়ে এয়ারপোর্ট থেকে তাদের রিসিভ করে নিয়ে যান। এরপর সহযোগীদের নিয়ে এসব নারীদের ওপর নির্যাতন চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করা হয়।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে বন্দর-বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় চক্রের মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জনশক্তি রপ্তানির কোনো বৈধ লাইসেন্স নেই।

তিনি বলেন, পাচারের শিকার হওয়া নারীরা অসামাজিক কাজে লিপ্ত হতে অস্বীকার করলে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন তারা। এছাড়া দেশে অবস্থানরত পাচার করা নারীর পরিবারকেও ভয় দেখানো হয়।

র‍্যাব জানায়, ৮ মার্চ চক্রটি বন্দর থানার ঝাউতলা এলাকার এক নারীকে রেস্টুরেন্টে চাকরি দেওয়ার কথা বলে দুবাই পাচার করে চক্রটি। সেখানে পৌঁছে কথা অনুযায়ী কাজ পাননি ওই নারী। উল্টো তাকে নির্যাতনের মাধ্যমে অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করা হয়। ভুক্তভোগী নারী তার পরিবারকে বিষয়টি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X