বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুটেক্স প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ১১:০৫ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

বুটেক্সে সব প্রকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

বুটেক্সে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ। ছবি : কালবেলা
বুটেক্সে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ। ছবি : কালবেলা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) সব প্রকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৮ আগস্ট) সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী নিষিদ্ধ করা হয়।

সিন্ডিকেটের সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন এবং এর কার্যক্রমের সঙ্গে সম্পর্ক ও সম্পৃক্ততা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত করতে বুটেক্সের সাধারণ শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো উপাচার্যের নিকট আবেদনপত্র পেশ করেন। বেলা ১১টায় চলমান ব্যাচের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়। তারপর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, প্রক্টর, হল প্রভোস্ট, অন্যান্য শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত বিষয়ে আলোচনা হয়।

আলোচনার শুরুতে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরে। শিক্ষার্থীদের দাবিতে সুস্পষ্টভাবে উল্লেখ ছিল তারা কোনো প্রকার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি ক্যাম্পাসে চায় না। এ ছাড়া তাদের দাবিতে আরও উল্লেখ ছিল, যদি কখনও উল্লেখিত ব্যক্তিদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার খবর পাওয়া যায় তাহলে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার যাতে করা হয়। তাছাড়া কোনো শিক্ষকের যদি রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগ উঠে তাহলে তাদের ক্লাস, ল্যাব বর্জন করার কথা বলেন শিক্ষার্থীরা।

মিটিংয়ে উপস্থিত সকল শিক্ষক-শিক্ষার্থী এসব দাবিতে একমত পোষণ করেন এবং বিকেল ৪টায় জরুরি সিন্ডিকেট মিটিং করে নোটিশের মাধ্যমে ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করে। ঘোষণা পাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে আনন্দ দেখা যায়, তারা সকলের মাঝে মিষ্টি বিতরণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১০

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১১

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১২

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৩

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৬

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৭

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৮

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৯

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

২০
X