কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢামেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে শনিবার (১০ আগস্ট) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় মোট ৪টি সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্র রাজনীতি সিদ্ধান্ত মোতাবেক নিম্ন সিদ্ধান্তগুলো গৃহীত হয়—

১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

২. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সব শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

৩. ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস, শহীদ ডা. ফজলে রাব্বি ছাত্রাবাস এবং ডা. আলীম চৌধুরী ছাত্রীবাসে সব ধরনের ছাত্ররাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, অন্যান্য এবং নতুনভাবে গঠিত কোনো ছাত্র সংগঠন) স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

৪. ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে ও হোস্টেলে প্রকাশ্যে বা গোপনে পুনরায় ছাত্র রাজনীতি আনয়ন, চর্চা, রাজনৈতিক কর্মসূচি পালন ও তাতে অন্যদের আহ্বান এবং তাদের সমর্থনমূলক কর্মকাণ্ডে প্রচার/প্রচারণায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে, তার বিরুদ্ধে ক্যাম্পাস ও হোস্টেল থেকে তাৎক্ষণিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জরুরি সভায় গৃহীত সিদ্ধান্তগুলো একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

ইরানে হামলা করলে কী পরিণতি হবে যুক্তরাষ্ট্রের, জানালেন খামেনি

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

প্রিপারেশন বেশ ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

ছবিতে কী দেখছেন, মাছ নাকি অন্য কিছু? উত্তরই বলে দেবে আপনার মস্তিষ্ক কেমন

দুবছর পর আংশিকভাবে খুলছে গাজার রাফাহ ক্রসিং

১০

নারী নেত্রীদের ‘ঝাড়ু মিছিল’, যা বললেন সর্বমিত্র

১১

বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্য দেওয়া হচ্ছে : তারেক রহমানের উপদেষ্টা

১২

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

১৩

বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

১৪

এপস্টেইনের নথিতে সাংবাদিক জামাল খাসোগি হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস 

১৫

রাজকে নিয়ে যা বললেন পরী

১৬

অসংক্রামক রোগ বাড়ছে, সচেতনতার তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের

১৭

গ্যাস সরবরাহ বিঘ্নের কারণ জানাল তিতাস

১৮

একটি দল হ্যাঁ ভোটের বিজয়ের কথা বলে না : জামায়াত আমির

১৯

নগদের ইতিহাসে একমাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

২০
X