শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ববি প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৬:১৭ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৬:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ফ্যান চুরিতে অভিযুক্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেই কর্মকর্তাকে শোকজ

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা
বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা

ফ্যান চুরির দায়ে অভিযুক্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) সুপ্রভাত হালদার এই শোকজ পত্র দিয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন : ক্লাস নেন নিরাপত্তা প্রহরী, বাবা অফিস সহকারী, ছেলে লাইব্রেরিয়ান!

আগামী ১০ কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দেবার নির্দেশ দেয়া হয়েছে অভিযুক্ত কর্মকর্তাকে। এর ব্যত্যয় ঘটলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে। ইতোমধ্যে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ বলেন, ‘আগামী ১০ কর্মদিবসের মধ্যে উল্লিখিত অভিযোগের ব্যাপারে যৌক্তিক কারণ দর্শানোর জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের পক্ষ থেকে অভিযুক্তকে চিঠি দেয়া হয়েছে।’

এদিকে অভিযুক্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘চিঠি পেয়েছি। যথাসময়ে জবাব দেবো।’

উল্লেখ্য, গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের স্টোর রুম থেকে ১২টি ফ্যান নিয়ে ক্যাম্পাসের বাইরে যাবার সময় ফটকে দায়িত্বরত আনসার সদস্য অভিযুক্ত কর্মকর্তাকে আটকে দেয়। সবশেষ ওই কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় রাত কাটছে আড়াই বছরের শিশুসহ ১২ জনের

ব্রাজিলিয়ান কিংবদন্তি বললেন, মেসির খেলা দেখলে চোখ জুড়িয়ে যায়

সকালের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

কানাডার উদ্বোধনীতে বাংলাদেশি সুর, সঞ্জয় মাত‍ালেন গোটা দুনিয়া

যখন চাপ বাড়বে, তখন আসল চ্যাম্পিয়নদের দেখা যাবে: রোনালদো

কানাডায় বিশ্বকাপের উদ্বোধন / মাঠ মাতালেন নোরা ফাতেহি ও বাংলাদেশি ‘ডিজে সঞ্জয়’

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

১০

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

১১

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

১২

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

১৩

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

১৪

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

১৫

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

১৬

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

১৭

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

১৮

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

১৯

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

২০
X