ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

পারভেজ হত্যার বিচার দাবি ঢাবি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের মানববন্ধন। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের মানববন্ধন। ছবি : কালবেলা

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের অতি দ্রুত গ্রেপ্তার ও বিচারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (২১ এপ্রিল) দুপুর সোয়া ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

মানববন্ধনে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, জাহিদুল ইসলাম পারভেজ ছাত্রলের সক্রিয় কর্মী এবং সে গণঅভ্যুত্থানের নায়ক ছিল। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর যদি ছাত্রদলের কোনো নেতাকর্মীর ওপর হামলা হয় তাহলে আমরা বাংলা সিনেমার শাবানার মতো ক্ষমা করে দেব না৷ দেশনেতা তারেক রহমানের ভাষ্য অনুযায়ী আমরা ৩১ দফা পূরণের মাধ্যমে আমাদের প্রতিশোধ নেব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে তিনি বলেন, বৈষম্যবিরোধী একটি সামাজিক সংগঠন। আমরা দল-মত নির্বিশেষে সবাই এখানে যোগ দিয়েছিলাম। কিন্তু এখন এই ব্যানার কলুষিত করছে কারা এই প্রশ্ন রেখে যাচ্ছি। এই ব্যানারকে কাজে লাগিয়ে যারা অগণতান্ত্রিক আচরণ করে যাচ্ছে তাদের আমরা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি৷

নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে সাহস বলেন, তিনি কথায় কথায় বলেন, ছাত্রদল সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নিয়েছে। আরে ভাই, কিছুদিন আগ পর্যন্ত তো নিয়োগ বাণিজ্য করে আপনার আশপাশের লোকজন ফুলেফেঁপে তালগাছ হয়ে গেছে। গতকাল মন্ত্রণালয়ে যে নিয়োগ পেল, সে নিজেই তো ফ্যাসিবাদের দোসর।

তিনি বলেন, এখন হলগুলোতে ফ্যাসিবাদের দোসররা ঘাঁটি গেড়ে বসেছে। ৭১ এর পরাজিত শক্তি এবং ২৪ এর পরাজিত শক্তিরা মিলেমিশে একাকার হয়ে গেছে৷ ক্যাম্পাসে লাগানো সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছিল কিন্তু আমরা সহিষ্ণুতা দেখিয়েছিলাম৷ কিন্তু এখন আমরা নামে বেনামে অনেকের ব্যানার দেখে যাচ্ছি। তাছাড়া, এফ রহমান হলে আমাদের মুড়ি পার্টিকে আপনারা গেস্টরুম বলে চালিয়ে দিয়েছিলেন৷ সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ধারণ করেই আমরা কর্মসূচি গ্রহণ ও পালন করে থাকি। ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদল যে পরিমাণ সহিষ্ণুতা দেখিয়েছে তা নজিরবিহীন। কেউ আমাদের খুব বড় কোনো ভুল ধরতে পারছে না৷ সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ধারণ করেই আমরা কর্মসূচি গ্রহণ ও পালন করে থাকি। ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদল যে পরিমাণ সহিষ্ণুতা দেখিয়েছি তা নজিরবিহীন।

মিডিয়ার উদ্দেশে ঢাবি ছাত্রদল সভাপতি বলেন, ৫ আগস্টের পর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সময় এসেছে। আপনারা সুস্থ সাংবাদিকতা করুন। আপনারা যদি এখন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা না করেন দেশকে কে এগিয়ে নেবে? আপনারা কথায় কথায় ট্যাম্পু স্ট্যান্ড, ট্রাক স্ট্র্যান্ড এই-সেই বলে আমাদের সমালোচনা শুরু করেন। মিস হেডলাইন দিয়ে বিভ্রান্তি ছড়ান, এটা গ্রহণযোগ্য না। আপনারা আমাদের যৌক্তিক সমালোচনা করুন, আমরা নিজেদের শুধরে নেব।

ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, সাধারণ শিক্ষার্থীদের বেশে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ব্যানার এর মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন প্রক্রিয়া চলছে। কেউ যদি এই ব্যানারকে ব্যবহার করে ছাত্রলীগের পুনর্বাসন করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু কঠোর অবস্থান নিতে ভুল করব না।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রনেতাকে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে ৫ আগস্ট পূর্ববর্তী সন্ত্রাসের রাজত্বকে পুনরায় ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। আমাদের উদারতা, নমনীয়তা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতাকে যদি কেউ সহজ সরলভাবে গ্রহণ করেন তাহলে আপনারা ভুল ভাবছেন। জাতীয়তাবাদী ছাত্রদল কোনো গুপ্ত সংগঠন না, গুপ্ত রাজনীতিতে বিশ্বাসী না।

মানববন্ধনে ঢাবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আক্তার শুভ, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন প্রমুখ বক্তব্য প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

ছাত্রদলের দাবির মুখে আ.লীগ নেতাদের ৩০০ বই জব্দ করল প্রশাসন

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন:ডা. রফিক

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

১০

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

১১

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

১২

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রূপায়ন গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৪

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

১৫

এবার জেন-জি আন্দোলনের মুখে দক্ষিণ কোরিয়া

১৬

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

১৭

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

১৮

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

১৯

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

২০
X