ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৫:৪২ এএম
অনলাইন সংস্করণ

ডাকসুর নির্বাচন কমিশনের দাবিতে শিবিরের আলটিমেটাম

ছাত্রশিবিরের লোগো ও ডাকসু ভবন। ছবি : সংগৃহীত
ছাত্রশিবিরের লোগো ও ডাকসু ভবন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন ও রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছে ইসলামি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

শনিবার (২৪ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই আল্টিমেটাম দেন ঢাবি শিবির সভাপতি এসএম ফরহাদ।

তিনি বলেন, ‘ভিসি স্যারের পক্ষ থেকে সাম্য হত্যার বিচার প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার অগ্রগতি জানানো, ২ জুনের মধ্যে ডাকসু নির্বাচন কমিশন ঘোষণা এবং নিরাপদ ক্যাম্পাসের নিশ্চয়তা দেয়ার প্রতিশ্রুতির ভিত্তিতে উনাদের প্রতি সম্মান রেখে অনশনকারী শিক্ষার্থীরা অনশন ভাঙতে রাজি হন।’

ফরহাদ বলেন, ‘প্রশাসনের বক্তব্য অনুযায়ী ডাকসু নির্বাচনের বিষয়ে উনারা ইতিবাচক ও নির্বাচন কমিশনের খসড়াও প্রস্তুত। সুতরাং বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে আমরা আগামী তিন কার্য দিবস অর্থাৎ ২৭ মে পর্যন্ত যথেষ্ট মনে করছি। এ সময়ের ভিতরে সাম্য হত্যার বিচারের সন্তোষজনক অগ্রগতি এবং ডাকসুর নির্বাচন কমিশন ও নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণায় প্রশাসনের অবহেলা পরিলক্ষিত হলে আগামী বুধবার থেকে কঠোর কর্মসূচি শুরু হবে ইনশাআল্লাহ।’

এদিকে আজ শনিবার বিকেলে ডাকসুর দাবিতে অনশনরত তিন শিক্ষার্থীর সাথে দেখা করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।

এসময় উপাচার্য আসন্ন ঈদুল আযহার ছুটির পূর্বেই ডাকসু নির্বাচনের জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে তাদের আশ্বাস দেন। পরবর্তীতে, তার কথায় আশ্বস্ত হয়ে অনশন ভাঙেন অনশনরত তিন ছাত্রনেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X