যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১১:২৫ এএম
আপডেট : ২৬ মে ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

যবিপ্রবিতে বরখাস্ত শিক্ষক-কর্মকর্তাদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অতি জরুরি প্রয়োজনে যদি কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ বা অবস্থান করতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি লাগবে।

সোমবার (২৬ মে) যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন। যবিপ্রবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৬তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি বলেন, অনেক বরখাস্তকৃত শিক্ষক-কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবাধে চলাফেরা, মিটিং ও সেমিনার করে বেড়াচ্ছেন যেটি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী গুরুতর অপরাধ। বরখাস্তকৃত কেউ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ বা অবস্থান করতে পারবে না। তবে জরুরি প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ বা অবস্থান করতে চাইলে রেজিস্ট্রার বরাবর যথোপযুক্ত কারণ দর্শানোপূর্বক লিখিত আবেদন করতে হবে। রেজিস্ট্রার অনুমতি দিলে সেই কারণের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আবেদনকারী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে।

উল্লেখ্য, শুক্রবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) জাস্ট রোবো সোসাইটি কর্তৃক অনুষ্ঠিত রোবো টেক অলিম্পিয়াডে উপস্থিত ছিলেন অনিয়ম ও দুর্নীতির দায়ে সাময়িকভাবে বরখাস্তকৃত কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব। এ ছাড়া তিনি বিভিন্ন সভা, সেমিনার ও ওয়ার্কশপসহ বিভিন্ন অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X