গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৫:৪০ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে দুই শিশু নিখোঁজ, মুক্তিপণ না পেয়ে একজনকে হত্যা

নিখোঁজ দুই শিশু। ছবি : কালবেলা
নিখোঁজ দুই শিশু। ছবি : কালবেলা

ময়মনসিংহের গফরগাঁওয়ে একই দিনে সিফাত হাসান (১০) ও আইমান সাদাব (৫) নামে দুই শিশু নিখোঁজ হয়। এর মধ্যে মুক্তিপণ না পেয়ে এক শিশুকে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখে অপহরণকারীরা।

শনিবার (১২ জুলাই) সকালে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরের একটি পুকুর থেকে নিহত সিফাতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিফাত উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের সৌদি প্রবাসী নূর ইসলামের ছেলে। চরশাঁখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সে। নিখোঁজ আইমান সাদাব ওই ইউনিয়নের দিঘীরপাড় (অতার বাড়ি) গ্রামের সৌদি প্রবাসী আল-আমিনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টায় দিকে উপজেলার চরশাঁখচূড়া গ্রামের সৌদি প্রবাসী নূর ইসলামের ছেলে সিফাত হাসান বাড়ি পাশে খেলা করছিল। এসময় অজ্ঞাত কয়েকজন লোক এসে তাকে ধরে নিয়ে যায়।

নিহত শিশুর মা কবিতা বেগম জানান, ঘটনার দিন আমি আমার বাবা বাড়ি পাঁচবাগ ছিলাম। সেখান থেকে সিফাত হাসানের নিখোঁজের খবর পেয়ে বাড়িতে আসি। পরে সন্ধ্যায় আমার প্রবাসী স্বামী নূর ইসলাম ফোনে জানান, ছেলেকে জীবিত ফেরত পেতে হলে মুক্তিপণ দিতে হবে। আমার স্বামী তার ভাগ্নে জিসানের সঙ্গে অপহরণকারীদের যোগাযোগ করতে বলে। জিসান অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে তাদের দেওয়া বিকাশ (০১৭৬৫-০৪৪১৫) নম্বরে ২ হাজার টাকা পাঠায়।

অন্যদিকে একই দিনে একই সময়ে দিঘীরপাড় গ্রামের সৌদি প্রবাসী আল-আমিনের ছেলে আইমান সাদাব নিখোঁজ হয়। সাদাব বাড়ি পাশে দোকানে হালখাতা অনুষ্ঠানে মাইক বাজার শব্দ শুনে দোকানের সামনে যায়। এর পর থেকে তার কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় নিখোঁজ সাদাবের নানা সুলতান মিয়া বাদী হয়ে পাগলা থানায় সাধারণ ডায়েরি করেছে।

সুলতান মিয়া বলেন, শিশুটির বাবা বিদেশ থাকেন। তাদের বাড়ি পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারগুড়িয়া গ্রামে। মা-ছেলে আমার বাড়িতে থাকে। আমার নাতিকে কে বা কারা ধরে নিয়ে গেছে। কেউ ষড়যন্ত্র করে মেরে ফেলেছে কি না কিছুই বলতে পারছি না।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অন্য ঘটনায় নিখোঁজ শিশুকে উদ্ধারে চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X