বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধ বাঙলা কলেজের ওয়েবসাইট, ভোগান্তিতে শিক্ষার্থীরা

বাঙলা কলেজের লোগো। ছবি : সংগৃহীত
বাঙলা কলেজের লোগো। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি বাঙলা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। ফলে কলেজসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও নোটিশ জানতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।

শিক্ষার্থীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ একাডেমিক আপডেট, পরীক্ষার সময়সূচি এবং বিভিন্ন দাপ্তরিক তথ্য জানার অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম কলেজের ওয়েবসাইট। কিন্তু তা দীর্ঘদিন অচল থাকায় শিক্ষার্থীদের বিকল্প উৎসের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে সঠিক তথ্য পেতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি নানা বিভ্রান্তিও তৈরি হচ্ছে।

এ বিষয়ে কলেজকেন্দ্রিক বিভিন্ন ফেসবুক গ্রুপ ও প্ল্যাটফর্মে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। অনেকেই প্রশ্ন তুলছেন, একটি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কীভাবে দীর্ঘদিন ধরে নিজস্ব ওয়েবসাইট বন্ধ রাখতে পারে?

সমাজকর্ম বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রেদওয়ান আহমেদ বলেন, অফিসিয়াল নোটিশ পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হলো ওয়েবসাইট। এছাড়াও বিভিন্ন তথ্য ও আপডেট জানার জন্য ওয়েবসাইটের প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন ধরে ওয়েবসাইট বন্ধ থাকায় আমরা বারবার সমস্যায় পড়ছি।

এ বিষয়ে জানতে চাইলে ওয়েবসাইট তত্ত্বাবধানে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভিন বলেন, ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের দায়িত্ব একটি সফটওয়্যার কোম্পানির কাছে ছিল। কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে এমনটা হয়েছে। তবে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। যত দ্রুত সম্ভব ওয়েবসাইটটি চালু করার চেষ্টা চলছে। আশা করছি দুই এক দিনের মধ্যেই তা সচল হবে।

শিক্ষার্থীদের দাবি, বর্তমান ডিজিটাল যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির যুগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট অচল থাকা খুবই দুর্ভাগ্যজনক। অবিলম্বে ওয়েবসাইট সচল করে নিয়মিত হালনাগাদ তথ্য প্রকাশের দাবি জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১০

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১১

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১২

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৩

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

১৪

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৫

১৯৭১ : একটি গ্রামের গল্প

১৬

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১৭

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৮

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৯

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

২০
X