সিকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সিকৃবির ৬ হলের নাম পরিবর্তন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ ৬টি আবাসিক হলের নাম পরিবর্তন ও সংশোধন করা হয়েছে। রোববার (০১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আসাদ উদ দৌলার স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি জানানো হয়।

নতুন প্রশাসনিক আদেশ অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ৩টি আবাসিক হলের নাম পরিবর্তন এবং ৩টি হলের পূর্বের নাম পুনর্বহাল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি কলেজ আমলে নামকরণকৃত এম সাইফুর রহমান হল, শহিদ জিয়া হল ও দুরর-এ সামাদ রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল যথাক্রমে শাহ এ এম এস কিবরিয়া হল, হুমায়ুন রশীদ চৌধুরী হল ও সুহাসিনী দাস হল। এবার নতুন সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের নামগুলো পুনর্বহাল করা হয়েছে।

অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আব্দুস সামাদ আজাদ হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, এ ৩টি হলের নাম পরিবর্তন করে যথাক্রমে হজরত শাহজালাল (রহ.) হল, জেনারেল এম এ জি ওসমানী হল এবং সুহাসিনী দাস হল রাখা হয়েছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের জোরালো দাবির প্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নাম পরিবর্তন ও সংশোধনের অফিস আদেশ জারি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১০

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১১

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১২

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৩

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৪

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৫

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৬

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৭

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৮

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৯

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

২০
X