জবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৫:৩৫ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জবির সাবেক শিক্ষার্থীদের কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রবেশে নতুন নির্দেশনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থীদের কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রবেশে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে তাদের ১ বছর মেয়াদি গ্রন্থাগার কার্ড ইস্যু করতে হবে।

সোমবার (১৬ জুন) এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক মো. এনামুল হক। এর আগে গতকাল রোববার এ মর্মে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ব্যবহার করতে পারবেন মর্মে কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে প্রাক্তন শিক্ষার্থীরা গ্রন্থাগার কার্ড ইস্যু করে কেন্দ্রীয় গ্রন্থাগার ব্যবহার করতে পারবে।

কার্ড ইস্যু করার পদ্ধতি হলো :

১. গ্রন্থাগার কার্ড ইস্যু করার জন্য নির্ধারিত আবেদন ফরমে বিভাগীয় চেয়ারম্যানের সুপারিশসহ গ্রন্থাগারিক বরাবর আবেদন করে ১ বছর মেয়াদি গ্রন্থাগার কার্ড সংগ্রহ করতে হবে।

২. নিজ বিভাগ থেকে বিবিধ জমার রসিদ সংগ্রহ করে অগ্রণী ব্যাংক লিমিটেডের সঞ্চয়ী হিসাব নং-৩৪০২৭৪০৬ এ ২০০ টাকা ফি হিসেবে জমা দিতে হবে।

৩. বিভাগীয় চেয়ারম্যান কর্তৃক সুপারিশকৃত আবেদনপত্র এবং ব্যাংকে টাকা জমার রসিদ কেন্দ্রীয় গ্রন্থাগারে জমা দিয়ে গ্রন্থাগার কার্ড সংগ্রহ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X