জবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৪:২১ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

জবিতে গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতৃত্বে ফয়সাল-শাহিন

জবির গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক ফয়সাল মুরাদ ও সদস্য সচিব শাহিন মিয়া। ছবি : সংগৃহীত
জবির গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক ফয়সাল মুরাদ ও সদস্য সচিব শাহিন মিয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল মুরাদকে আহ্বায়ক এবং ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহিন মিয়াকে সদস্য সচিব করে ৭১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৮ জুন) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়।

কমিটি অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসিম হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. তকি, মুখ্য সংগঠক ফেরদৌস শেখ এবং মুখপাত্র কামরুল ইসলাম রিয়াজ।

নবগঠিত কমিটির আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ শিক্ষার্থীবান্ধব ও দলীয় লেজুড়বৃত্তিহীন ছাত্ররাজনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে আপসহীন অবস্থানই পারে একটি কার্যকর ও গণতান্ত্রিক শিক্ষাপরিবেশ গড়ে তুলতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কোনো সংকটে আমরা অতীতেও সামনে থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার চেষ্টা করেছি, আগামীতেও সে ধারা অব্যাহত থাকবে।

কমিটির সদস্য সচিব শাহিন মিয়া বলেন, আমাদের কাজ শিক্ষার্থীদের নিয়েই। তবে আমাদের সংগঠনের যাত্রা জুলাই গণঅভ্যুত্থান পটভূমি থেকে। ফলে প্রথমেই আমরা জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের সংবর্ধনা দিতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

কমলো হার্টের রিংয়ের দাম

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১১

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১২

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

১৩

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

১৪

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৫

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

১৬

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

১৭

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

১৮

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

১৯

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

২০
X