জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৪:০৯ এএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০৭:৪৯ এএম
অনলাইন সংস্করণ

চিকিৎসাধীন জাবি ছাত্রের মৃত্যু, উপাচার্যের শোক

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ও শিক্ষার্থী জোবায়ের হোসাইন। ছবি : সংগৃহীত
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ও শিক্ষার্থী জোবায়ের হোসাইন। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫১তম ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের হোসাইনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। রোববার (২২ জুন) এক বার্তায় তিনি শোক জানান।

এ দিন সকাল থেকে প্রচণ্ড পেটব্যথা অনুভব হলে জোবায়েরকে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যুবরণ করেন এ শিক্ষার্থী।

শোক বার্তায় উপাচার্য বলেন, জোবায়ের হোসাইনের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী শিক্ষার্থীকে হারাল। তার পরিবারের জন্য এ ক্ষতি অপূরণীয়। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।

এ দিন বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিডনি ফিল্ডে জোবায়েরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ তার শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরদেহ নিয়ে গ্রামের উদ্দেশে রওনা দেন তার স্বজনরা।

জোবায়ের দীর্ঘদিন ধরে হিমোফিলিয়া রোগে আক্রান্ত ছিলেন। এ ছাড়া তিনি শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন হওয়ায় হুইলচেয়ারে চলাফেরা করতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১০

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১

১১ রানে হারল বাংলাদেশ

১২

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৩

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৪

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৫

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৬

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৭

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৮

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৯

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

২০
X