ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী উদযাপন

ঢাবিতে নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩ তম জন্মবার্ষিকী পালন। ছবি : কালবেলা
ঢাবিতে নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩ তম জন্মবার্ষিকী পালন। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টায় ঢাবির স্যার সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী ও হল প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় হল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি ব্রিটিশ কাউন্সিল সংলগ্ন ফুলার রোড হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবারও সলিমুল্লাহ মুসলিম হল মাঠে গিয়ে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র‌্যালিতে নেতৃত্ব দেন।

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং হল প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ-আল-মামুনসহ হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাইরা অংশ নেন।

হল প্রশাসন জানায়, এ উপলক্ষে আজ দিনব্যাপী মঞ্চনাট্য, কবিতা আবৃত্তি ও নবাব স্যার সলিমুল্লাহ’র বর্ণাঢ্য জীবনীর ওপর সেমিনারের আয়োজন করা হয়েছে। এ ছাড়াও সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তার উল্লেখযোগ্য অবদানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে জনমত গঠন অন্যতম। ১৯২০ সালে ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট’ পাশ হওয়ার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করেন। তার এ অসামান্য অবদানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X