বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৩:৩০ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের জন্য শোক বই, জমা পড়েছে ৮০০০ লেখা 

ফিলিস্তিনে মানবিক সংকটের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে বুথ বসিয়ে লেখা সংগ্রহ শুরু করেছে মানবিক সংগঠন মোরাল প্যারেন্টিং পরিবার। ছবি : কালবেলা
ফিলিস্তিনে মানবিক সংকটের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে বুথ বসিয়ে লেখা সংগ্রহ শুরু করেছে মানবিক সংগঠন মোরাল প্যারেন্টিং পরিবার। ছবি : কালবেলা

ফিলিস্তিনে চলমান মানবিক সংকটের প্রতিবাদে ‘বিশ্বের সবচেয়ে বড় শোক বই’ তৈরির উদ্যোগ গ্রহণ করেছে মানবিক সংগঠন মোরাল প্যারেন্টিং পরিবার। এই উদ্যোগে এখন পর্যন্ত সারা দেশে ৮ হাজার জনের বেশি মানুষ নিজ হাতে লেখা মন্তব্য, শোক ও প্রতিবাদের ভাষা জমা দিয়েছেন।

গত ২৫ জুন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বুথ বসিয়ে লেখা সংগ্রহ শুরু করে সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আরও ১০ দিন ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম চলবে।

বিশ্ববিদ্যালয়গুলো থেকে মন্তব্য ফর্ম সংগ্রহের পরিসংখ্যানে দেখা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ৩ হাজার ২০০, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ৯০০, হাবিপ্রবি থেকে ১ হাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ৩২০, ডুয়েটে ৪০০ জন মন্তব্য জমা দিয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ফর্ম জমা পড়েছে।

অংশগ্রহণকারীরা নাম, ঠিকানা ও স্বাক্ষরসহ হাতে লেখা শোকবার্তা জমা দিচ্ছেন। পরে দেশের খ্যাতনামা বুদ্ধিজীবী, সেলিব্রেটি ও মানবাধিকার কর্মীদের মন্তব্য সংযুক্ত করে বইটি ঢাকার একটি জাতীয় পাবলিক লাইব্রেরিতে সংরক্ষণ করা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ফজলে রাব্বি বলেন, এই বই মানবতার পক্ষে আমাদের অবস্থানের নীরব কিন্তু শক্তিশালী দলিল হবে। আমরা কলমের ভাষায় শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X