ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৭:০৩ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ইট মাথায় পড়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ছবি : কালবেলা
দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল ধসে পড়ে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও আইবিএ ক্যান্টিন ম্যানেজার শামসুজ্জামান কালবেলাকে বলেন, ক্যান্টিনের সংস্কারকাজ চলছিল। এ সময় দেয়াল ধসে একজন শ্রমিকের মাথায় ইট পড়ে। সঙ্গে সঙ্গে তাকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। এরপর শুনি তিনি মারা গেছেন।

তিনি অভিযোগ করে বলেন, আমি বারবার ঠিকাদারকে বলেছি নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা আগে নিশ্চিত করার জন্য; কিন্তু তিনি (ঠিকাদার) তা কর্ণপাত করেননি। ঠিকাদারের উদাসীনতার জন্য এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ঠিকাদারের বিস্তারিত তথ্য জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১০

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১১

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১২

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৪

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৫

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৬

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৭

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৮

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৯

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

২০
X