চবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

চবি ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি পারভেজ

বাঁ থেকে চবি ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী ও সেক্রেটারি মোহাম্মদ পারভেজ। ছবি : সংগৃহীত
বাঁ থেকে চবি ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আলী ও সেক্রেটারি মোহাম্মদ পারভেজ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী এবং সেক্রেটারি পদে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ পারভেজ।

মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রাম নগরের চকবাজারে এক জরুরি সদস্য সমাবেশে এ নতুন কমিটি গঠন করা হয়। নতুন এ কমিটি চলতি বছরের বাকি সময়ের জন্য দায়িত্ব পালন করবে। চবি শিবিরের প্রচার সম্পাদক ইসহাক ভুঁইয়ার পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম। কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে তিনি নতুন কমিটির সাংবিধানিক শপথ পাঠ করান।

ছাত্রশিবিরের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মোহাম্মাদ আলীকে শাখা সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে মোহাম্মাদ পারভেজকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মাদ আলী।

উল্লেখ্য, বর্তমান সভাপতি মোহাম্মদ আলী আগের কমিটিতে সেক্রেটারি এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ শিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে গত ৫ জানুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চবি শাখার সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ ইব্রাহিম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হন মোহাম্মদ আলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X