কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

কাউন্সিলের দাবিতে অটল, শেষদিনেও ভর্তি হতে পারেননি কেউ

সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত
সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে ১৪ দিন ধরে আন্দোলনে নেমেছেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। এতে করে শেষ দিনেও নতুন ব্যাচে কোনো শিক্ষার্থী ভর্তি হতে পারেনি ।

জানা গেছে, স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে গেল ১৪ দিন ধরে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছেন। এতে পূর্ণ সংহতি জানিয়েছে সকল ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসক ও তাদের পেশাজীবী সংগঠনও। আন্দোলনের কারণে শিক্ষার্থীদের ক্লাস ও একাডেমিক কার্যক্রম বর্জন করায় ১৪ দিন ধরে অচল হয়ে পড়েছে মিরপুর-১৩ নম্বরে অবস্থিত ক্যাম্পাস।

আন্দোলনের মধ্যে ৩৬তম ব্যাচে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালুর কথা ছিল। সোমবার (১৪ জুলাই) এ ভর্তির তারিখ শেষ হয়েছে। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের বাধায় শেষদিনেও কোনো শিক্ষার্থী ভর্তি হতে পারেনি।

প্রতি বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে ইউনানি বিভাগে ২৫ ও আয়ুর্বেদিক বিভাগে ২৫ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পান। কিন্তু আন্দোলনে অচলাবস্থার কারণে শূন্য আসন রেখেই শেষ হয়েছে ভর্তির তারিখ।

আন্দোলনরত মেডিকেল শিক্ষার্থীরা বলছেন, স্বতন্ত্র কাউন্সিল গঠন না হওয়া পর্যন্ত আর কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দেবেন না তারা। তাই বর্তমান শিক্ষার্থী ও চিকিৎসকদের ভবিষ্যৎ সুরক্ষায় স্বতন্ত্র কাউন্সিল গঠনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনরতরা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়।

ভর্তি কার্যক্রমের নতুন সময়সূচি ঘোষণা হলেও ক্যাম্পাসে অবস্থান করে তা প্রতিহত করার কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত মেডিকেল কলেজটির শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X