মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
চকবাজারে ব্যবসায়ী খুন

সাত দিনের মধ্যে আসামিরা গ্রেপ্তার না হলে আন্দোলনের হুঁশিয়ারি 

পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা। ছবি : কালবেলা
পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা। ছবি : কালবেলা

রাজধানীর চকবাজারে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িতদের সাত দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন পুরান ঢাকার ব্যবসায়ীরা। নির্ধারিত সময়সীমার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (১৪ জুলাই) দুপুরে পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাফর আহমেদ বলেন, পুরান ঢাকায় আমরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে ব্যবসা করছি। সোহাগকে যেভাবে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, তাতে আমরা সবাই শঙ্কিত। পুলিশের ওপর আমাদের আস্থা ক্রমশ কমে যাচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করতে হবে। আর সাত দিনের মধ্যে সোহাগ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা হলে আমরা রাজপথে নামব।

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী সৈয়দ মো. বশির উদ্দীন বলেন, পুরান ঢাকার ব্যবসায়ীরা জাতীয় রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ আমাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। আমরা প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাচ্ছি না। তাই আমাদের নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে। প্রশাসনের কাছে দাবি থাকবে, প্রতিটি দোকানে লাঠি রাখার অনুমতি দেওয়া হোক। না হলে আজ সোহাগ, কাল হয়তো আমাদেরই কেউ প্রাণ হারাবে।

তিনি আরও বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা ছয় দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-

১. হত্যাকাণ্ডে জড়িতদের সাত দিনের মধ্যে গ্রেপ্তার;

২. সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত;

৩. ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও কঠোর পদক্ষেপ;

৪. অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এলাকায় সেনা টহল বৃদ্ধি;

৫. পুরান ঢাকার ব্যবসায়িক অঞ্চলগুলো থেকে কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূল;

৬. দাবিগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে বাস্তবায়ন না হলে ব্যবসায়ী সমাজ কঠোর কর্মসূচির ডাক দেবে।

বক্তারা বলেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা একটি শৃঙ্খল ও নিরাপদ ব্যবসায়িক পরিবেশের আশায় ছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে- চাঁদাবাজি, মাদক ও সহিংসতা আরও বেড়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ীরা দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার ও ব্যবসার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X