জবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জবি ছাত্রী হলের ফি প্রদানের নোটিশ, শিক্ষার্থীদের ক্ষোভ

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের ফি প্রদানের নোটিশে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রী হলের শিক্ষার্থীরা। সিন্ডিকেট সভায় অনুমোদিত হল ফি ৩ হাজার ৪০০ টাকা কমিয়ে ২ হাজার টাকা করা হলেও এবার পূর্বের নির্ধারিত ফি প্রদানের নোটিশ প্রকাশে এ ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার (১৩ জুলাই) ছাত্রী হল প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হলের সিট নবায়ন ফির বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের আবাসিক ছাত্রীদের মধ্যে গত ৩০ মে পর্যন্ত যারা সিট নবায়নের ফি দেয়নি, তাদের পূর্ব নির্ধারিত ৩ হাজার ৪০০ টাকা দিতে হবে। আগামী ১৪ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে Student Portal লগইন করে নগদ অথবা রকেট এর মাধ্যমে ৩ হাজার ৪০০ টাকা পরিশোধ করতে হবে। টাকা জমার রসিদের এক কপি হল অফিসে জমা দিতে হবে।

এতে আরও বলা হয়, সিন্ডিকেট কর্তৃক অনুমোদন সাপেক্ষে হলের সিট নবায়ন ফি ৩ হাজার ৪০০ টাকা থেকে কমিয়ে ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত ২ জুন থেকে কার্যকর হবে।

হলের সিট নবায়নের ফি' প্রদানের নোটিশে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্র হলের শিক্ষার্থীরা। একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, ‘আমরা আগেই আন্দোলন করে ফি ৩ হাজার ৪০০ টাকা থেকে কমিয়ে ২ হাজার টাকা করেছি। প্রশাসন সিদ্ধান্তে সম্মত হয়েও এখন আবার আগের ফি অনুযায়ী টাকা নিচ্ছে—এটা মশকরা নয় তো কী?’

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এক সিটে দুজন থেকে এত টাকা নেয়—বাংলাদেশের আর কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন উদাহরণ নেই। এই অযৌক্তিক সিদ্ধান্ত আমরা মানি না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এভাবে কী অতীত থেকে সিদ্ধান্ত কার্যকর করা যায়? সিদ্ধান্তের আগে অনেকেই সিট নবায়ন ফি দিয়েছে, অনেকে চলেও গেছে! জুলাই, ২০২৫ থেকেই কার্যকর। তারা জুলাই, ২০২৪ থেকে চায়! এতে শুধু মাস্টার্সের কিছু ছাত্রী ছাড়া সবাই এই সুবিধা পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X