মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৭:৪৪ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে লংমার্চ টু গোপালগঞ্জ : ইনকিলাব মঞ্চ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ শেষে কথা বলেন শরীফ ওসমান হাদী। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ শেষে কথা বলেন শরীফ ওসমান হাদী। ছবি : কালবেলা

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে লংমার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ।

বুধবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক প্রতিবাদ সমাবেশ শেষে শাহবাগ থানা ঘেরাওকালে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে না। সারা বাংলাদেশের মতো গোপালগঞ্জকেও আওয়ামী মুক্ত করতে হবে। আজ যারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে, তাদের গ্রেপ্তারে আমরা ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। এর মধ্যে তাদের গ্রেপ্তার করতে না পারলে আগামী পরশু (শুক্রবার) লং মার্চ টু গোপালগঞ্জ পালিত হবে।

এনসিপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ভাই-ব্রাদাররা উপদেষ্টা পরিষদে থেকেও আপনাদের নিরাপত্তা দিতে পারছে না। এ ব্যর্থতার দায় তাদের ওপরও বর্তায়। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে না পারলে তাদের সরকারে থাকার কোনো অধিকার নেই।

বিক্ষোভে জুলাই ঐক্যের সংগঠক ঢাবি শিক্ষার্থী এবি জোবায়ের বলেন, এনসিপি অনুমতি নিয়েই গোপালগঞ্জে প্রচারণা চালাতে গেছে। কিন্তু সেখানকার আওয়ামী সন্ত্রাসীরা তাদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। পুলিশ সেখানে দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা এই হামলার নিন্দা জানাই।

তিনি আরও বলেন, সারা বাংলাদেশের মতো গোপালগঞ্জেও আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। যারা জুলাই যোদ্ধাদের ওপর হামলা করেছে তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে।

ইনকিলাব মঞ্চের সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, এনসিপি নিয়ে অনেক তর্ক বির্তক থাকতে পারে। কিন্তু এই যোদ্ধাদের ওপর কেউ হাত দিলে আমরা তাদের দেশছাড়া করব। জুলাই ঘোষণাপত্রকে বাধাগ্রস্ত করতে এই ষড়যন্ত্র হচ্ছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X