জবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

জবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী। ছবি : কালবেলা
জবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার আহনাফ।

রইছ উদ্দীন বলেন, ‘শিক্ষাজীবনের প্রতিটি পারদে জমে থাকা স্মৃতি স্মরণের অন্যতম উপলক্ষ হলো পুনর্মিলনী।’

ড. সাবিনা শরমীন বলেন, ‘একটি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ওই বিভাগের প্রাণ। আমাদের শিক্ষার্থীর কতটুকু শেখানো গেল, কে কোথায় আছে সেটা প্রতিফলিত হয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে আমরা কিছু নেব না, দেবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আমাদেরও একটি শক্তিশালী অ্যালামনাই সংস্কৃতি গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনা করেন অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।

আহ্বায়ক হিসেবে ছিলেন উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. রাকিব হাসান। এ ছাড়া বিভাগের সাবেক ও বর্তমান অন্যান্য শিক্ষার্থী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১০

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১১

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১২

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৩

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৪

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৫

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৬

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৭

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৮

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

১৯

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

২০
X