মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

এবার নোবিপ্রবির ছাত্র হলের খাবারে মিলল ব্লেড

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের ডাইনিংয়ের খাবারে ব্লেড। ছবি : কালবেলা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের ডাইনিংয়ের খাবারে ব্লেড। ছবি : কালবেলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের ডাইনিংয়ের খাবারে ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৩ জুলাই) রাতে খাওয়ার সময় এক ছাত্র তার খাবারে ব্লেড পান বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী কৃষি বিভাগের মোহাম্মদ আমির বলেন, ‘আমি টিউশন করে ক্যাম্পাসে ফিরে অনেক ক্ষুধার্ত ছিলাম। বন্ধুরা মিলে ডাইনিং থেকে খাবার নিয়ে রুমে খেতে বসি। হঠাৎ ভাতের মধ্যে শক্ত কিছু অনুভব করি, আর সঙ্গে সঙ্গে দেখি ব্লেড। হাত কাটার মতো অনুভূতিও হয়েছিল।’

মোহাম্মদ আমির আরও বলেন, ‘এটা খুবই ভয়াবহ একটা বিষয়। খাবারের মধ্যে ব্লেড থাকাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি সেটা আমার মুখে যেত, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনাটি জানালে ডাইনিং কর্মচারীরা দুঃখ প্রকাশ করেন। বাবুর্চি জানান, সম্ভবত চালের বস্তা কাটার সময় ব্লেডটি পড়ে গেছে। পরে আমাকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য এক হাজার টাকা অফার করা হয়। এর আগেও ডাইনিংয়ে পোকামাকড় পাওয়া গেছে, কিন্তু কেউ ব্যবস্থা নেয়নি।’

বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘হলের ডাইনিংয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নেই। মালেক হল ডাইনিংয়ে নিত্তদিনের ঘটনা এটা। কিছুদিন আগে একজন খাবারে মাছি পাওয়ার পর আবার চেঞ্জ করে খাবার নিলে তাতেও মাছি পাওয়া যায়।’

অন্য আরেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘বাসি ভাত পরিবেশন, এক তরকারির ঝোল দিয়ে সবকিছু চালানো, পুরোনো মাছ-মাংস গরম করে দেওয়া-এসব এখন নিয়মিত চিত্র।’

শিক্ষার্থীরা বলছেন, ‘প্রশাসনকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নিতে হবে। না হলে ভবিষ্যতে বড় বিপদের আশঙ্কা থেকেই যায়।’

এ বিষয়ে জানতে চাইলে ডাইনিং ম্যানেজারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেয়নি।

মালেক উকিল হলের প্রভোস্ট ড. মো. তসলিম মাহমুদ বলেন, ‘ঘটনাটি খুবই সিরিয়াস। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি এবং দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. রেজওয়ানুল হক বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X