বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে জাল স্বাক্ষরে ভর্তিচেষ্টায় শিক্ষার্থী আটক

আটক শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল ইমরান। ছবি : কালবেলা
আটক শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল ইমরান। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা এক শিক্ষার্থীকে জালিয়াতির অভিযোগে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। রোববার (২৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে আসেন ওই শিক্ষার্থী। এ সময় বিভাগের সভাপতির স্বাক্ষর জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

পরে তাকে প্রক্টর কার্যালয়ে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক ওই শিক্ষার্থীর নাম মো. আব্দুল্লাহ আল ইমরান। তার বাড়ি রংপুর জেলায়।

আটক ইমরান জিজ্ঞাসাবাদে জালিয়াতির কথা স্বীকার করে বলেন , ‘রংপুরের ‘রাহী’ নামের এক ব্যক্তির সঙ্গে দেড় লাখ টাকার বিনিময়ে তার ভর্তির চুক্তি হয়। তার এক বান্ধবীর জন্যও একই চক্রের সাথে ১ লাখ ৮০ হাজার টাকার চুক্তি হয়েছিল। ভর্তির পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তাকে রিসিভ করার কথা থাকলেও তিনি আসেননি বলেও জানান ইমরান।

এ বিষয়ে ফার্মেসি বিভাগের সভাপতি ড. শাহনাজ পারভীন কালবেলাকে বলেন, ‘ভর্তির জন্য ওই ছাত্র আসার পর তার কাগজপত্র দেখছিলাম। কিন্তু কাগজে আমার সিল ও স্বাক্ষর ঠিক ছিল না। ফলে সন্দেহ হলে তাকে প্রক্টর দপ্তরে পাঠিয়ে দেই।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান কালবেলাকে বলেন, ‘দুই-তিন দিন আগে ফার্মেসি বিভাগে ভর্তির জন্য একজন এলে তার ফরমে সভাপতির স্বাক্ষর নিয়ে সন্দেহ তৈরি হয়। তখন বিভাগকে বলা হয়, এমন কেউ আবার এলে প্রক্টর অফিসকে জানাতে। আজ ইমরান নামে এক শিক্ষার্থী এলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। সে সব স্বীকার করেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

এ বিষয়ে মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, ‘অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X