জবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

‎সাম্প্রদায়িক হামলা ও মব জাস্টিসের বিরুদ্ধে জবি শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

‎সারা দেশে চলমান সাম্প্রদায়িক হামলা ও মব জাস্টিসের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
‎সারা দেশে চলমান সাম্প্রদায়িক হামলা ও মব জাস্টিসের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

‎সমাবেশ শেষে শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ‘আমি কে তুমি কে বাংলাদেশি বাংলাদেশি’, ‘ধর্মের নামে হানাহানি, বন্ধ করো বন্ধ করো’, ‘প্রটেক্ট মাইনোরিটি, প্রটেক্ট ডেমোক্রেসি’ এসব স্লোগান দেন।

এতে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট বিভাগের শিক্ষার্থী সৌহার্দ্য দেব বলেন, ‘বাংলাদেশ সবার। এখানে সবার সমানভাবে বাঁচার অধিকার রয়েছে। কিন্তু বারবার সংখ্যালঘুদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে। আমরা অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করছি—আপনারা দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিন।’

শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, ‘সনাতনীসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ওপর বারবার পরিকল্পিত হামলা হচ্ছে। অথচ সরকার সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি—যারা এসব হামলা ও উসকানিমূলক মব গঠন করছে, তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন।’

‎শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘হাজার বছর ধরে এ দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্তু বর্তমানে সংখ্যালঘুদের নানা ট্যাগ দিয়ে তাদের ওপর অত্যাচার ও মব প্রচারের চেষ্টা চলছে। আমরা অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যতের সরকারকে বলবো—যারা সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে কিংবা মব গঠন করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

‎সমাবেশে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমাদের মুসলিম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন প্রত্যেক ধর্মাবলম্বীকে স্বাধীনভাবে তার ধর্ম পালনের অধিকার দিতে হবে। আমরা গত ১৭ বছর ধরে দেশে সংখ্যালঘুদের ওপর হামলার চিত্র দেখছি। কিন্তু মনে রাখতে হবে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবার স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। অন্তর্বর্তী সরকারের উচিত এই হামলাগুলোর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিত করা।’

‎প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X