চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৩:০৪ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ডোপ টেস্ট পজিটিভ, চবিতে আটকে গেল ২ প্রার্থীর নিয়োগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগের অপেক্ষায় থাকা দুই প্রার্থীর ডোপ টেস্টে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি ধরা পড়েছে। এতে তাদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে ডোপ টেস্টের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব।

তিনি কালবেলাকে বলেন, গত বুধবার নাট্যকলা বিভাগে নিয়োগের অপেক্ষায় থাকা তিনজন ডোপ টেস্ট করেন। এদের মধ্যে দুজনের ফলাফলে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি পাওয়া গেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।

প্রার্থীরা হলেন—গোলাম রাব্বানী ও রাজশাহী ইমরুল আসাদ। গত ২৮ জুলাই লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিয়ম অনুযায়ী তারা ডোপ টেস্টে অংশ নেন। সেখানেই তাদের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি পাওয়া যায়।

এ বিষয়ে নাট্যকলা বিভাগের সভাপতি ফাহমিদা সুলতানা তানজি কালবেলাকে বলেন, প্রভাষক পদে নিয়োগ পাওয়া তিনজন বিভাগে যোগদানপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে একজনের ডোপ টেস্টের ফল নেগেটিভ ছিল৷ আমরা সেই যোগদানপত্র রেজিস্ট্রার ভবনে পাঠিয়েছি। বাকি দুজনের ডোপ টেস্টের ফল পাওয়া যায়নি। তাই যোগদানপত্র পাঠানো হয়নি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান কালবেলাকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী—সব নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক। নিয়োগ পরীক্ষা শেষে নাট্যকলা বিভাগে তিনজন শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। তাদের মধ্যে দুজনের ডোপ টেস্টে মাদকের উপস্থিত পাওয়া গেছে বলে আমরা জানতে পেরেছি। নিয়মানুযায়ী তারা যোগদান করতে পারবেন না। তাদের বিষয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১০

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১১

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১২

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৩

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৪

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৫

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৬

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৭

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৮

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১৯

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

২০
X