বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১২:২৪ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও দ্রুত সংস্কারের দাবিতে অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। ছবি : কালবেলা
কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও দ্রুত সংস্কারের দাবিতে অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। ছবি : কালবেলা

কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও দ্রুত সংস্কারের দাবিতে বুড়িচং উপজেলার ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত ৯ স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

অবরোধ চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি প্রত্যাহার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে মহাসড়কটি চার লেনে উন্নীত করার প্রস্তাব থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। অন্যদিকে খানাখন্দে ভরা রাস্তা সংস্কার না হওয়ায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংকীর্ণ সড়কের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি ও অঙ্গহানি হচ্ছে। দ্রুত সংস্কার না হলে তারা আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

দেবপুর এলাকায় বিক্ষোভে বক্তব্য দেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন, যুবদল নেতা মোস্তফা কামাল, সমাজকর্মী আনোয়ারুল আজিম, হারুনুর রশিদ মেম্বারসহ অন্যরা।

পরে দেবপুর এলাকায় এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন সওজের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা এবং বুড়িচং থানার ওসি আজিজুল হক। তারা দ্রুত সংস্কার কাজ শুরু করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

সওজ নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তসাপেক্ষ। তবে সড়কটি সংস্কারের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X