মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ
রাকসু নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধী নাঈম

সীমাবদ্ধতা নয়, অনুপ্রেরণার নাম

শিক্ষার্থীদের সঙ্গে পরিবেশ ও সমাজকল্যাণ সহসম্পাদক পদপ্রার্থী নাঈম হোসেন। ছবি : কালবেলা
শিক্ষার্থীদের সঙ্গে পরিবেশ ও সমাজকল্যাণ সহসম্পাদক পদপ্রার্থী নাঈম হোসেন। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাঈম হোসেন। জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী হলেও থেমে যান তিনি। ক্লাসরুম থেকে শুরু করে সংগঠন— সবখানেই দায়িত্বশীলভাবে ছিলেন উপস্থিত। এবার সেই নাঈম দাঁড়ালেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন পরিবেশ ও সমাজকল্যাণ সহসম্পাদক পদে।

এ পদে মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। কিন্তু শিক্ষার্থীদের আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে এক নাম- নাঈম হোসেন। কারণ তিনি শুধু একজন প্রার্থী নন, তিনি সাহস, আত্মবিশ্বাস আর ইতিবাচক বার্তার প্রতীক।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই নাঈম যুক্ত আছেন বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কাজে। ক্যাম্পাসে বৃক্ষরোপণ, পরিবেশ-সংরক্ষণমূলক কার্যক্রম কিংবা অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো— সবকিছুর সঙ্গেই তার গভীর সম্পৃক্ততা। শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি; বরং এগিয়ে চলার শক্তি দিয়েছে।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে নাঈম হোসেন বলেন, আমি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণকে নিজের মূল দায়িত্ব হিসেবে দেখব। সবুজায়ন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, পানির অপচয় রোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। একই সঙ্গে সমাজকল্যাণমূলক কাজেও আন্তরিক থাকব। বিশেষ করে প্রতিবন্ধী ও অসচ্ছল শিক্ষার্থী এবং যেসব শিক্ষার্থী হঠাৎ সমস্যায় পড়ে— তাদের পাশে দাঁড়ানোই হবে আমার অঙ্গীকার।

তিনি আরও বলেন, আমি চাই রাকসু নির্বাচন হোক সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ। প্রতিটি শিক্ষার্থী যেন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। নির্বাচনের সময় যেন কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে প্রশাসনের কঠোর নজর থাকা জরুরি।

শিক্ষার্থীরা জানান, নাঈম হোসেনের প্রার্থিতা রাকসু নির্বাচনে এক ভিন্ন বার্তা নিয়ে এসেছে। তাদের ভাষায়, নাঈম দেখিয়ে দিয়েছেন, শারীরিক সীমাবদ্ধতা কারও স্বপ্নের পথে দেয়াল নয়। নেতৃত্বের যোগ্যতা আসে মন থেকে, ইচ্ছাশক্তি থেকেই জন্ম নেয় দায়িত্ববোধ।

ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানজিলা হক বলেন, নাঈম সবসময় শিক্ষার্থীদের জন্য সবসময় আন্তরিক। এছাড়া আমাদের সঙ্গেও তার ব্যবহার খুবই ভালো। আমরা চাই সে নির্বাচিত হয়ে আরও বড় পরিসরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সুযোগ পাক।

ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শেরেজ্জামান বলেন, আমাদের বিভাগের শিক্ষার্থী নাঈম হোসেন দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের সঙ্গে ইতিবাচক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। রাকসুতে তার প্রার্থিতা আমাদের বিভাগের জন্য গর্বের বিষয়। আমি মনে করি, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে তার অবদান নির্বাচিত হলে আরও বেশি দৃশ্যমান হবে। নির্বাচনে তার সক্রিয় অংশগ্রহণ আমি মনে করি নির্বাচনকে প্রাণবন্ত করার পাশাপাশি এক ভিন্ন বার্তা নিয়ে আসবে।

উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। পরিবেশ ও সমাজকল্যাণ সহ-সম্পাদকসহ মোট ২৩টি পদে শিক্ষার্থীরা বেছে নেবেন তাদের প্রতিনিধি। সেই তালিকায় নাঈমের নাম যেন হয়ে উঠেছে আলাদা— প্রতিদ্বন্দ্বী নয়, বরং প্রেরণা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X