রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাঈদকে পুলিশে সোপর্দ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে থানায় সোপর্দ করা হয়েছে। ছবি : কালবেলা
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে থানায় সোপর্দ করা হয়েছে। ছবি : কালবেলা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চাপের মুখে থানায় সোপর্দ করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ ক্লাস করতে গেলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানান। পরে রুয়েট প্রশাসন তাকে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

জানা গেছে, রুয়েট ছাত্রলীগের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, হলে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন, হুমকি প্রদান এবং জুলাই আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, সাজ্জাদকে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছিল। তবে তারা স্পষ্ট জানিয়েছেন, কোনোভাবেই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করতে দেবেন না। এ ছাড়া অভিযুক্তদের পাশাপাশি যেসব ব্যক্তি তাদের মদদ দিচ্ছেন, তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, শেখ সাজ্জাদ হোসাইন ক্লাস করতে রুয়েটে গিয়েছিল। শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে সেটি যাচাই করে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১১

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১২

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৪

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৫

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৬

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৭

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৮

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৯

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

২০
X