কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গবেষণার ফলাফল জনহিতকর কাজে প্রয়োগ করা হবে : খাদ্য সচিব

খাদ্য সচিব মো. মাসুদুল হাসান। ছবি : কালবেলা
খাদ্য সচিব মো. মাসুদুল হাসান। ছবি : কালবেলা

বাংলাদেশের নিরাপদ খাদ্য সম্পর্কিত গবেষণালব্ধ ফলাফল নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জনহিতকর কাজে প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান। তিনি বলেছেন, দেশে নিরাপদ খাদ্য বিষয়ে তরুণ গবেষকদের গবেষণা ও উদ্ভাবনে উৎসাহ দিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফেলোশিপ কার্যক্রম-২০২৫ চালু করা হয়েছে।

সোমবার (০৮ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অনলাইন ফেলোশিপ কার্যক্রম-২০২৫ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মাসুদুল হাসান বলেন, খাদ্য মন্ত্রণালয়ের অনুমোদিত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফেলোশিপ নীতিমালা-২০২৪ এর আলোকে এ ফেলোশিপ চালু হলো। এখন তরুণ গবেষকদের এ খাতে গবেষণা করার সুযোগ বাড়বে।

তিনি বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০২৫-২৬ অর্থবছরে প্রথমবারের মতো এ কার্যক্রম চালু করা হলো। এ বছর সাধারণ ফেলোশিপ-১ ক্যাটাগরিতে (এমএস/সমমান) প্রায় ২০ জন ফেলো বাছাই করা হবে। ফেলোশিপ নীতিমালা-২০২৪ এর আওতায় ১৪টি গবেষণা ক্ষেত্র নির্ধারিত রয়েছে। যার মধ্যে রয়েছে : খাদ্য অণুজীব বিজ্ঞান, খাদ্য রসায়ন, খাদ্য বিষবিদ্যা, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, খাদ্যদূষণ নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা, উদীয়মান প্রযুক্তি ও বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি।

সচিব বলেন, ফেলোশিপ কার্যক্রমের আওতায় নিরাপদ খাদ্য সংক্রান্ত গবেষণা, উদ্ভাবন ও দক্ষ জনবল তৈরির সুযোগ সৃষ্টি হবে। এর ফলে জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া বলেন, আবেদন প্রক্রিয়া সহজতর করতে এটুআইর সহযোগিতায় মাইগভ (myGov) প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন প্রক্রিয়া ডিজিটাল করা হয়েছে। ফলে আবেদন কেবল অনলাইন পদ্ধতিতেই গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে মন্ত্রণালয়, এটুআই এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X