খুলনা ব্যুরো
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিপক্ষের ঘুষিতে নারীর মৃত্যু

দাকোপ থানা। ছবি : সংগৃহীত
দাকোপ থানা। ছবি : সংগৃহীত

খুলনায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের ঘুষিতে রেখা রানী মণ্ডল নামে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী গ্রামে এ ঘটনা ঘটে।

দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য মুরারী হালদার জানান, রেখা রানী মন্ডলের গরুর বাছুর মিলন গোলদারের ধান ক্ষেতে ঢুকেছিল। এ সময় রেখা তার গরুর বাছুর তাড়াতে গেলে মিলন গোলদারের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মিলন রেখাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, মারতে থাকে। রেখার স্বামী বিষ্ণুপদ মন্ডল ঘটনাস্থলে এসে দেখেন তার স্ত্রীর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং মৃত অবস্থায় পড়ে আছে। বিষ্ণু প্রতিবাদ করলে মিলন গোলদার তাকেও বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত মিলন ও তার সহযোগীরা পালিয়ে যায়।

দাকোপ থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিদের আটকে অভিযান শুরু করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১০

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১১

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১২

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৩

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৪

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৫

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৬

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৭

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৮

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৯

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

২০
X