শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

টিভি দেখতে দেখতে হঠাৎ ব্রেন স্ট্রোক করে হাসপাতালে অভিনেত্রী

সায়ন্তনী সেনগুপ্ত। ছবি : সংগৃহীত
সায়ন্তনী সেনগুপ্ত। ছবি : সংগৃহীত

সায়ন্তনী সেনগুপ্ত, কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি হঠাৎ করেই তার জীবনে নেমে এসেছিল এক ভয়ংকর অভিজ্ঞতা— বাড়িতে বসে টিভি দেখতে দেখতে হঠাৎই ব্রেন স্ট্রোক করেন তিনি।

ঘটনাটি ঘটে গত বুধবার (৪ সেপ্টেম্বর)। জানা গেছে, টিভি দেখতে দেখতে আচমকা শারীরিক অস্বস্তি অনুভব করেন সায়ন্তনী। দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান তার স্বামী, পরিচালক ইন্দ্রনীল মল্লিক। পরবর্তীতে জানা যায়, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ (Brain Hemorrhage) জনিত কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন।

তিন দিন হাসপাতালেই ছিলেন অভিনেত্রী। রবিবার, ৭ সেপ্টেম্বর তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এখন তাকে অন্তত ১৫ দিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।

তবে চিন্তার কিছু নেই, সায়ন্তনী এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। বাড়ি ফিরে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে হাসপাতালের পোশাক পরা একটি ছবি শেয়ার করে স্বামীকে উদ্দেশ করে লেখেন, ‘তোমাকে ছাড়া বাঁচা সম্ভব হতো না।’

এই পোস্ট থেকেই বোঝা যায়, কী কঠিন সময় পেরিয়ে এসেছেন তারা এবং একে অপরের প্রতি ভালোবাসা কতটা গভীর।

সায়ন্তনীর শেষ কাজ ছিল জনপ্রিয় টিভি সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’, যেটি সম্প্রতি শেষ হয়েছে। তাই তিনি আপাতত ছুটিতেই ছিলেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে সাত পাকে বাঁধা পড়েন সায়ন্তনী ও ইন্দ্রনীল। তবে ইন্দ্রনীলের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৬ সালে তিনি অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, যদিও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X