কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

এক দিনে কতটুকু চিনি খেলে শরীরের ক্ষতি হয় না? জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সকালে ঘুম ভাঙতেই চায়ের কাপে এক চামচ চিনি। নাশতার পর জুস, দুপুরে এক চামচ মিষ্টি দই, বিকেলে বিস্কুটে কামড়, আবার রাতে ঠান্ডা পানীয়— সারাদিনে কতটুকু চিনি খেলেন, তার হিসাব হয়তো আপনার নিজেরই অজানা। অথচ অজান্তেই শরীরে জমে যাচ্ছে বাড়তি চিনি।

চিনির স্বাদ যেমন মুখে আনন্দ আনে, তেমনি শরীরে তা বয়ে আনে নানারকম ঝুঁকি। হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া, ডায়াবেটিস, দাঁতের ক্ষয় কিংবা হৃদরোগ— এসবের পেছনে দায়ী অতিরিক্ত চিনি। কিন্তু প্রশ্ন হলো, তাহলে দিনে কতটা চিনি খাওয়া নিরাপদ?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী বলছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের দৈনিক মোট ক্যালরির মাত্র ৫ থেকে ১০ শতাংশ চিনি থেকে আসা উচিত। সহজভাবে বললে, পুরুষদের জন্য দিনে সর্বোচ্চ ৯ চা-চামচ এবং মহিলাদের জন্য দিনে সর্বোচ্চ ৬ চা-চামচ চিনি খাওয়া নিরাপদ। অর্থাৎ গড় হিসাবে দিনে ৬ চা-চামচ বা প্রায় ২৫ গ্রাম চিনি তুলনামূলকভাবে নিরাপদ। তবে দিনে যদি ১২ চামচের বেশি (প্রায় ৫০ গ্রাম) খাওয়া হয়, তখন থেকেই শরীরে শুরু হয় ক্ষতির প্রভাব।

অতিরিক্ত চিনির ঝুঁকি

ওজন ও স্থূলতা : অতিরিক্ত চিনি ফ্যাটে রূপ নেয়, পেট ও কোমরে মেদ বাড়ায়।

ডায়াবেটিস : রক্তে শর্করা বেড়ে যায়, ইনসুলিনের কাজ ব্যাহত হয়।

হৃদরোগ : ট্রাইগ্লিসারাইড বাড়ে, হার্টের ঝুঁকি দ্বিগুণ হয়।

দাঁতের ক্ষয় : দাঁতে ক্যাভিটি ও সংক্রমণের ঝুঁকি তৈরি হয়।

ত্বক ও শক্তি : ত্বকের কোলাজেন ভেঙে অকাল বলিরেখা আনে, শরীরকে ক্লান্ত করে।

দৈনন্দিন জীবনে কোন খাবার খেয়ে শরীরে কত চিনি যাচ্ছে?

চা বা কফি : প্রতিদিন ২ কাপ খেলে ২ চামচ চিনি সহজেই খাওয়া হয়ে যায়।

জুস/সফট ড্রিঙ্ক : এক গ্লাসেই থাকতে পারে ৪-৫ চামচ চিনি।

বিস্কুট, কেক, মিষ্টি : অল্প কয়েক টুকরো খেলেই ৩-৪ চামচ চিনি ঢুকে যায়।

সীমারেখা মানলেই সুস্থ থাকা সম্ভব

মিষ্টি খেলে মন ভালো হয়, এতে সন্দেহ নেই। তবে সীমার বাইরে গেলে শরীরের জন্য সেটাই হয়ে ওঠে বিষ। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, চায়ের কাপে চিনি ঢালার আগে মনে রাখুন, সারাদিনে ছয় চামচের বেশি নয়। এ নিয়ম মানলেই সুস্থ ও ফিট থাকা সম্ভব।

সূত্র : টিভি নাইন বাংলাহেলথ লাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১০

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১২

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৩

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৪

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৫

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৬

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৭

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৮

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৯

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

২০
X