মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষায় সমুদ্রবিলাসে বিভোর পর্যটক

বর্ষার উন্মত্ত ঢেউ উপভোগ করতে সৈকতের জিরো পয়েন্টে পর্যটকের ভিড়। ছবি : কালবেলা
বর্ষার উন্মত্ত ঢেউ উপভোগ করতে সৈকতের জিরো পয়েন্টে পর্যটকের ভিড়। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, কখনো কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো মানুষ বর্ষার উন্মত্ত ঢেউ উপভোগ করতে সৈকতের জিরো পয়েন্টের দু’পাশে ভিড় জমায়। পর্যটকদের উপস্থিতিতে প্রাণ ফিরেছে কুয়াকাটায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে।

সৈকতের বিভিন্ন স্পটে নারী-পুরুষ-শিশুসহ সব বয়সী মানুষকে ঢেউয়ের মিতালিতে দুলতে, ছবি তুলতে এবং সমুদ্রে গোসল করতে দেখা গেছে।

ঢাকার বাসিন্দা পর্যটক রাশেদুল ইসলাম বলেন, বৃষ্টির মধ্যেও কুয়াকাটার বড় বড় ঢেউ উপভোগ করতে অসাধারণ লাগছে। পরিবার নিয়ে আসায় আনন্দটা আরও বেড়েছে।

চট্টগ্রাম থেকে আসা পর্যটক ফারহানা আক্তার বলেন, বর্ষার ঢেউয়ের মজা নেওয়ার জন্যই আসা। সৈকতে অনেক ভিড় থাকলেও সবার মধ্যে আনন্দ-উৎসবের আমেজ।

সৈকত লাগোয়া ক্ষুদ্র ব্যবসায়ী মহিবুল্লাহ বলেন, কয়েকদিন বৈরী আবহাওয়ায় পর্যটকশূন্য ছিল কুয়াকাটা, আজ সাপ্তাহিক ছুটি উপলক্ষে বেশ ভালো পরিমাণে পর্যটকদের ভিড় লক্ষ করা যাচ্ছে। বেচাকেনাও মোটামুটি আলহামদুলিল্লাহ।

হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী কালবেলাকে বলেন, বিচ লাগোয়া হোটেলগুলোতে শতভাগ বুকিং হলেও পৌর শহরের ভেতরের হোটেল-মোটেলে ৫০ থেকে ৬০ শতাংশ বুকিং রয়েছে। ছুটির দিনে পর্যটকদের ভিড় কুয়াকাটা অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে এনেছে।

আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টুরিস্ট পুলিশ। কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান কালবেলাকে বলেন, পর্যটকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সৈকতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপদে ঢেউ উপভোগে পর্যটকদের সতর্ক থাকতে অনুরোধ জানানো হচ্ছে।

স্থানীয়রা জানান, বর্ষার মৌসুমে কুয়াকাটার সমুদ্রসৈকতে যে বিশাল ঢেউ দেখা যায়, তা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। ছুটির দিনে সেই ঢেউয়ের উচ্ছ্বাসে মেতে উঠেছে সমুদ্রপাড়ের কুয়াকাটা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X