কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কাতারে ইসরায়েলের হামলা থেকে যেভাবে বেঁচে গেলেন যোদ্ধারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মোবাইল ফোন রেখে পাশের ঘরে নামাজ পড়তে যাওয়ায় কাতারে ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা। এমনটা দাবি করেছে বেশ কয়েকটি গণমাধ্যম।

সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টদ্য জুইশ ক্রনিকালসের পৃথক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কাতারে হামাস নেতাদের ফোন ট্র্যাক করে সেই অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে হামাস নেতারা নামাজ পড়তে ফোন রেখে অন্য ঘরে থাকার কারণে প্রাণে বেঁচে যান।

মূলত, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাতারে হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে একের পর বিমান হামলা চালায় ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি বন্ধ ইস্যুতে আলোচনার জন্য আবাসিক এলাকার একটি ভবনে অবস্থান করছিলেন হামাসের প্রধান খলিল আল হায়াসহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নেতারা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান হামাসের কিছু নেতারা।

তাদের অবস্থান করা ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতি হয়নি হামাস নেতাদের। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, হামাস নেতাদের ফোন ট্র্যাক করে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। এরপরই চালানো হয় হামলা।

তবে প্রশ্ন উঠেছে, কীভাবে প্রাণে বাঁচলেন হামাস নেতারা? বিভিন্ন গণমাধ্যম বলছে, মোবাইল ফোন রেখে অন্যত্র নামাজ আদায় করতে যান তারা। মোবাইলের অবস্থান লক্ষ্য করে মিসাইল হামলা করা হয় ইসরায়েলি বিমান থেকে। অন্যত্র অবস্থানের ফলে বিমান হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা।

মোবাইল ফোন ট্র্যাক করে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার ঘটনা নতুন নয়। এর আগে ইরানেও একইভাবে হামলা চালায় ইসরায়েল। যাতে প্রাণ যায় হামাসসহ শীর্ষ ইরানি কর্মকর্তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X