কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ভারী খাবারের পর মিষ্টি নাকি টক দই ভালো? যা বলছেন পুষ্টিবিদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাঙালির খাবারের টেবিলে দই মানেই এক আলাদা আবেগ। ভাত-মাছ-মাংসের ভারী খাবারের পর ঠান্ডা দই না হলে যেন আয়োজনে পূর্ণতা আসে না। বিশেষ করে বিয়েবাড়ির দাওয়াতে শেষ পাতে মিষ্টি দই থাকাটাই যেন নিয়ম হয়ে গেছে।

শুধু বিয়েবাড়ি নয়, ঈদের দিন কিংবা পারিবারিক মিলনমেলা—সবখানেই মিষ্টি দইয়ের চল বেশি। অনেকে আবার মনে করেন, দই খেলে খাবার দ্রুত হজম হয়, তাই ভরপেট খাওয়ার পর দই খাওয়া জরুরি। তবে আসল প্রশ্ন হলো, এই অভ্যাস কি আমাদের শরীরের জন্য ভালো, নাকি ক্ষতিকর?

পুষ্টিবিদরা বলছেন, দই সত্যিই সুপারফুড। কিন্তু মিষ্টি দই আর টক দই শরীরে ভিন্ন প্রভাব ফেলে। তাই ভারী খাবারের পর দই খাওয়ার অভ্যাস থাকলেও, কোন দই খাবেন—সে সিদ্ধান্তটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

খাবারের পর মিষ্টি নাকি টক দই ভালো?

এ বিষয়ে সম্প্রতি দেশের একটি জনপ্রিয় টিভি চ্যানেলের সঙ্গে কথা বলেছেন রাজধানী ঢাকার লাইফ কেয়ার মেডিকেল সেন্টার অ্যান্ড বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টারের ডায়েটিশিয়ান ইসরাত জাহান ডরিন।

তিনি বলেন, আমাদের মাঝে একটা ধারণা আছে যে, খাবারের পর দই খেলে খাবার হজম হয়ে যাবে। আর এ ক্ষেত্রে বেশিরভাগ মানুষ মিষ্টি দই খেয়ে থাকেন। বিশেষ করে বিয়েবাড়ির মতো আয়োজনে এমনটাই হয়। তবে ভারী খাবারের পর মিষ্টি দই খাওয়া একেবারেই ঠিক না। আমাদের খেতে হবে টক দই।

বিস্তারিত ব্যাখ্যা দিয়ে ইসরাত জাহান বলেন, দই তৈরির প্রধান ব্যাকটেরিয়া হলো ল্যাকটোব্যাসিলাস এবং স্ট্রেপটোকক্কাস থার্মোফিলাস। এর মধ্যে ল্যাকটোব্যাসিলাস আমাদের অন্ত্রে প্রাকৃতিকভাবেই থাকে। এটি প্রোবায়োটিক হিসেবে পরিচিত। আর মিষ্টি দইতে ল্যাকটোব্যাসিলাস নিষ্ক্রিয় বা মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে টক দইতে ল্যাকটোব্যাসিলাস সক্রিয় অবস্থায় থাকে। সে কারণেই টক দই খাওয়ার পর ল্যাকটোব্যাসিলাস খাবার হজমে ভূমিকা রাখে।

এ ছাড়া মিষ্টি দইয়ে যে ফ্যাট থাকে সেটা আমাদের শরীরের জন্য ভালো নয়। আর সে কারণেই মিষ্টি দই খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভবনা থাকে। সব মিলিয়ে তাই বলা যায়, খাবার সুস্থ থাকা কিংবা হজম দুই ক্ষেত্রেই টক দই মিষ্টি দইয়ের চেয়ে উপকারী। তাই খাবার খাওয়ার পর মিষ্টি দইয়ের পরিবর্তে টক দই খাওয়ার চেষ্টা করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X