কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নেপালে বিক্ষোভকারীদের আগুনে পুড়ে মারা গেলেন ভারতীয় নারী 

বাসিন্দা রাজেশ গোলা ও তার স্বামী রামবীর সিং। ছবি: সংগৃহীত
বাসিন্দা রাজেশ গোলা ও তার স্বামী রামবীর সিং। ছবি: সংগৃহীত

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ঘুরতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ভারতীয় এক নারী। যে হোটেলে তিনি উঠেছিলেন সেখানেই বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে তার মৃত্যু হয়। খবর এনডিটিভি

ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা রাজেশ গোলা গত সপ্তাহে নেপালে গিয়ে সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েন। সঙ্গে ছিলেন তার স্বামী রামবীর সিং গোলা। গত ৭ সেপ্টেম্বর তারা হায়াত রিগেন্সি হোটেলে উঠেছিলেন।

পরে গত ৯ সেপ্টেম্বর জেন-জির ডাকা বিক্ষোভের একপর্যায়ে তাদের হোটেলে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় তারা হোটেলের জানালা থেকে বের হওয়ার চেষ্টা করলে গায়ে আগুন ধরে যায়।

উদ্ধারকর্মীরা তাদের এমন পরিস্থিতি দেখে নিচে ম্যাট্রেস বিছিয়ে উদ্ধার করার চেষ্টা করেন। একপর্যায়ে রাজেশ গোলা ও তার স্বামী রামবীর সিং হোটেলের চারতলা থেকে লাফিয়ে নিচে পড়েন। এতে রামবীর সামান্য আঘাত পেলেও তার স্ত্রী মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়।

তাদের ছেলে বিশাল সাংবাদিকদের জানায়, হোটেল থেকে বের হওয়ার সময় মা বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বাবার সঙ্গে থাকলে হয়তো এ ধরনের ঘটনা ঘটত না।

এদিকে নেপালে সরকারবিরোধী বিক্ষোভে ৫১ জন নিহত এবং ১৩০০ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে গত সোমবার। এদিন সোশ্যাল মিডিয়া বাতিলের বিরুদ্ধে বিক্ষোভ করায় পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়ে। পরে মঙ্গলবার বিক্ষোভ আরও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া একাধিক এমপি-মন্ত্রীর বাড়িতে ভাঙচুরসহ একাধিক স্থানে আগুন দেওয়া হয়। পরিস্থিতি বেগতিক দেখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন কেপি শর্মা ওলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X