কুবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কুবিতে বিকেল ৫টার পর বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আসন্ন সমাবর্তন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকেল ৫টার পর বহিরাগতদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে প্রক্টরিয়াল বডি।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিমসহ ছয়জন সহকারী প্রক্টরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল ৫টার পর বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ নির্দেশ অমান্য করলে এবং এতে বিশ্ববিদ্যালয়ের কেউ সম্পৃক্ত প্রমাণিত হলে সংশ্লিষ্টকে শোকজসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া বাইরের কোনো ব্যক্তিগত বা পারিবারিক ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর চাপানোর চেষ্টা ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হবে এবং প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রভোস্ট কমিটির নীতিমালা অনুযায়ী স্নাতকোত্তর পরীক্ষা ও মৌখিক পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিন পর কোনো শিক্ষার্থী বা বহিষ্কৃত শিক্ষার্থীকে হলে অবস্থান না করার বিষয়েও বিজ্ঞপ্তিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেহেতু কুবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তাই বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো রাজনৈতিক কার্যক্রম চালানো হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘সম্প্রতি গভীর রাতে ও দাপ্তরিক সময়ের বাইরে কিছু ঘটনার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে প্রশাসনের ধারণা। শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের নিয়মশৃঙ্খলা মেনে চলা এবং প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মব সংস্কৃতি রোধে সচেতন থাকারও আহ্বান জানানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X