কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

তিতুমীর কলেজ ক্যান্টিনে ফ্যান বসালেন ছাত্রদল নেতা রিমু

অধ্যক্ষের কাছে ফ্যান হস্তান্তর। ছবি : কালবেলা
অধ্যক্ষের কাছে ফ্যান হস্তান্তর। ছবি : কালবেলা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের বাঁশেরকেল্লা ক্যান্টিনে ফ্যান স্বল্পতায় দীর্ঘদিন ধরে গরমে কষ্টে ভুগছিলেন শিক্ষার্থীরা। তাদের ভোগান্তি কমাতে এগিয়ে এসেছেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রিমু হোসেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ব্যক্তি উদ্যোগে ক্যান্টিনে তিনটি এই ফ্যান স্থাপন করেন তিনি। এর আগে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদের হাতে ফ্যানগুলো তুলে দেন রিমু হোসেন।

জানা যায়, ক্যান্টিনে শিক্ষার্থীদের বসার স্থান ফ্যান ছিল না। তীব্র গরমে ক্যান্টিনের ভেতরে দমবন্ধ অবস্থা হতো। ছাত্রদল নেতার এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

আনিসুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, ক্যান্টিনে গরমে উঠতে কষ্ট হতো। এখন অন্তত কিছুটা স্বস্তি মিলছে। এজন্য ধন্যবাদ জানাই। আমরা চাই সবাই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন।

ছাত্রদল নেতা রিমু হোসেন বলেন, শিক্ষার্থীদের স্বস্তি দিতে পারে এই ভাবনা থেকে তিনটি ফ্যান বসিয়েছি। ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে। স্বার্থে কাজ করেছে। আমাদের রাজনীতি শুধুই বক্তৃতা কিংবা মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়। ক্যাম্পাসের দিকে খেয়াল রাখাও আমাদের দায়িত্বের অংশ। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কল্যাণ করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১০

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১১

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১২

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৩

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৪

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৫

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১৬

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৭

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৮

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৯

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

২০
X