আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে মাইন বিস্ফোরণে মিয়ানমার নাগরিক নিহত

বান্দরবানের আলীকদম সীমান্ত। ছবি : কালবেলা
বান্দরবানের আলীকদম সীমান্ত। ছবি : কালবেলা

বান্দরবানের আলীকদম কুরুকপাতা ইউনিয়ের পুয়ামুহুরী এলাকায় রামু ব্যাটালিয়নে (৩০ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক মিয়ানমার নাগরিক নিহত হয়েছেন। এতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার সময় সীমান্তের বিপি-৫৫ থেকে পশ্চিম দিকে মিয়ানমারের হটাওমগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় দুজন জুমচাষি তাদের জুম ক্ষেত দেখতে গেলে হঠাৎ মাইন বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত মিয়ানমারের নাগরিক মেনথ্যাং ম্রো (৪০) দেশটির নতুনপাড়া গ্রামের তাংলেইয়ের ছেলে।

অন্যদিকে, একই ঘটনায় বাংলাদেশি নাগরিক ম্যাংসার ম্রো (৩০) গুরুতর আহত হন। তিনি আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের গর্জনপাড়া গ্রামের শাংওয়ান ম্রোয়ের ছেলে।

বিজিবি সূত্রে আরও জানা যায়, নিহত মিয়ানমার নাগরিকের মৃতদেহ ঘটনাস্থলেই রয়েছে। আহত বাংলাদেশি নাগরিক নিজেই সীমান্ত পার হয়ে তার নিজ গ্রাম গর্জনপাড়ায় ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাইন বিস্ফোরণের ঘটনাটি মিয়ানমারের ভেতরে শূন্যরেখার ওপারে ঘটেছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে আমরা বিষয়টি সমন্বয় করছি। সীমান্তে জনগণের চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সীমায় জুমে ধান আনতে গেলে এ ঘটনা ঘটে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X