কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নিজ বাড়িতে খুন জনপ্রিয় নির্মাতা ও তার স্ত্রী, ছেলে গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেতা– পরিচালক রব রাইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে নিজ বাসভবনে হত্যার ঘটনায় তাদের ছেলে নিক রাইনারকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। হত্যার সন্দেহে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেল। খবর দ্য গার্ডিয়ানের।

৩২ বছর বয়সী নিক রাইনারকে রোববার রাতে পুলিশের হেফাজতে নেওয়া হয়। প্রাথমিকভাবে তার জামিনের পরিমাণ ৪০ লাখ ডলার নির্ধারণ করা হলেও পরে আদালতের নির্দেশে তাকে বিনা জামিনে আটক রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিক রাইনারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে।

পুলিশপ্রধান ম্যাকডোনেল এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি জানান, তদন্তকারীরা রাতভর কাজ করে তথ্য সংগ্রহের পর নিক রাইনারকে গ্রেপ্তার করেন।

স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট ব্রেন্টউড এলাকায় দম্পতির বাড়িতে চিকিৎসা সহায়তার একটি ফোনকল পায়। সেখানে পৌঁছে তারা ৭৮ বছর বয়সী এক পুরুষ ও ৬৮ বছর বয়সী এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। তারা ছিলেন রব ও মিশেল রাইনার। জানা গেছে, পাশের বাড়িতে থাকা তাদের মেয়ে রোমি প্রথমে ঘটনাটি দেখতে পান।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের রবারি–হোমিসাইড বিভাগ ঘটনাস্থলে তদন্ত শুরু করে এবং প্রাথমিক অনুসন্ধানে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হয়। পুলিশ জানায়, রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে নিক রাইনারকে গ্রেপ্তার করা হয় এবং তিনি এখনো পুলিশের হেফাজতে রয়েছেন।

এই মামলাটি স্থানীয় সময় মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কাছে উপস্থাপন করা হবে, যেখানে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাইনার পরিবারের এক মুখপাত্র রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘অত্যন্ত গভীর শোকের সঙ্গে আমরা মিশেল ও রব রাইনারের আকস্মিক মৃত্যুর কথা জানাচ্ছি। এই কঠিন সময়ে আমরা সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা কামনা করছি।’

রব ও মিশেল রাইনারের মৃত্যুর খবরে হলিউড ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেন, চলচ্চিত্র ও টেলিভিশনে রব রাইনারের অবদান দর্শকদের জন্য বহু স্মরণীয় গল্প উপহার দিয়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X