মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

উপাচার্যের আশ্বাসে যবিপ্রবিতে আন্দোলন স্থগিত

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উপাচার্যের আশ্বাসে ১২ দফা দাবিতে চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করেছে যবিপ্রবি শাখা ছাত্রলীগ। দ্রুত লিফট স্থাপন, পরীক্ষার খাতায় কিউআর কোড ও ইমপ্রুভমেন্ট সিস্টেম চালু করার মতো দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন উপাচার্য।

এ ছাড়া উপাচার্যের এখতিয়ারের বাইরের বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ে জানানো হবে বলে তিনি জানান। এ পরিপ্রেক্ষিতে তিন দিন ধরে চলমান এ আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

আন্দোলনের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় এ সময় যবিপ্রবিতে অচলাবস্থা সৃষ্টি হয়। আন্দোলনের কারণে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটায় ঈদের আগে আর কোনো ক্লাস পরীক্ষা হবে না বলেও ঘোষণা দেন উপাচার্য।

পূর্ব ঘোষণা অনুযায়ী ১৯ জুন সকালে প্লাকার্ড, ফেস্টুন নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি শুরু করে আন্দোলনকারীরা।

কর্মসূচির একপর্যায়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে দাবির বিষয়ে কথা বলেন। কিন্তু কথা শেষ হওয়ার আগে বাগবিতণ্ডার কারণে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। পরবর্তীতে দুপুর ২টায় আবারও তিনি তার এখতিয়ারাধীন দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেন।

এ সময় উপাচার্যের আশ্বাস মেনে নিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় শাখা ছাত্রলীগ।

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের ১২ দফা দাবির মধ্যে দ্রুত লিফট স্থাপন, পরীক্ষার খাতায় কিউআর কোড, ইমপ্রুভেন্ট সিস্টেম চালুর মতো আমাদের এখতিয়ারাধীন বিষয়গুলো মেনে নেওয়া হয়েছে। একাডেমিক ভবনের লিফট আগামী ১৫ জুলাইয়ের মধ্যে স্থাপন করা হবে আর সেজন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেদন করতে হবে। আরও কিছু দাবি আছে, যেগুলো আমার এখতিয়ারে নাই। আদালতে বিচারাধীন বিষয়ে আমার কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। কিছু দাবি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এখতিয়ারাধীন। সেই দাবি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের বিষয়ে সরাসারি বা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা ও কটূক্তির বিষয়ে যিনি সমালোচনার শিকার হয়েছেন তিনি বিশ্ববিদ্যালয় বরাবর অভিযোগ দিলে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে।

এ বিষয়ে যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা বলেন, একাডেমিক ভবনে লিফটসহ ১২ দফা দাবি নিয়ে প্রায় তিন দিন যাবৎ শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। উপাচার্য আমাদের আশ্বস্ত করেছেন যে, তিনি আগামী ১৫ জুলাইয়ের মধ্যে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের লিফট সমস্যার সমাধান করবেন। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির মামলায় মহামান্য আদালত যে রায় দিবেন সেটাই মেনে নেব এবং শিক্ষার্থীদের অন্য দাবিগুলোও সমাধানের আশ্বাস দিয়েছেন।

আন্দোলন পরবর্তী সময়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল বলেন, আন্দোলন ছাত্রলীগের একার নয়। এখানে ছাত্রলীগের নিজস্ব চাওয়া পাওয়ার কোনো হিসাব নেই। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আমাদের এ আন্দোলন। উপাচার্যের প্রতি আশ্বাস রেখে আগামী ১৫ জুলাই পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে আশ্বাস পূরণ না হলে পরবর্তীতে নতুন কর্মসূচি জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X