নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০১:০৭ এএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০১:০৮ এএম
অনলাইন সংস্করণ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের বিরুদ্ধে আইনি নোটিশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (শিক্ষা) মো. মশিউজ্জামান খান। ছবি : সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (শিক্ষা) মো. মশিউজ্জামান খান। ছবি : সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (শিক্ষা) মো. মশিউজ্জামান খানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন মশিউজ্জামান খানের আপন চাচি কামরুন্নাহার রুপা।

রোববার (২৫ জুন) ময়মনসিংহ জজ কোর্টের অ্যাডভোকেট হাবিবুল্লাহ বেলালী মারুফের সই করা লিগ্যাল নোটিশ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর বরাবর পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ না নিলে আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়।

কী বলা হয়েছে নোটিশে

নোটিশে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তা মশিউজ্জামান খান এবং তার আপন চাচার মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধের জেরে অভিযুক্ত কর্মকর্তা চাকরির প্রভাব খাটিয়ে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে নোটিশদাতা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন।

গত ১৬ জুন বিকেল সাড়ে তিনটার দিকে অভিযুক্ত কর্মকর্তা ও তার ভাড়াটে সন্ত্রাসী নোটিশদাতার স্বামীকে খুন করার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে কোপ ও এলোপাতাড়িভাবে মারধরের করার কারণে নোটিশদাতা এবং তার স্বামী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় ত্রিশাল থানায় মামলা হয়েছে।

অভিযুক্ত কর্মকর্তা ও তার সন্ত্রাসী বাহিনী নোটিশদাতা ও তার (সেনা অব.) অসুস্থ স্বামী এবং চার কন্যাকে হত্যার হুমকি ও মামলা তুলে নিতে ভয়ভীতি দেখাচ্ছেন।

অভিযোগ অস্বীকার

অভিযোগের বিষয়ে মশিউজ্জামান খান জানান, তিনি এ বিষয়ে অবগত নন। তিনি বলেন, ‘আমি বাড়িতে থাকি না এবং এসব ব্যাপারে একেবারেই অবগত নই। ১৬ জুন ঘটনাস্থলেও আমি ছিলাম না এবং জানতামও না। মূলত হিংসা-প্রতিহিংসা থেকে হয়রানি এবং আত্মসম্মানবোধ নষ্ট করতেই হয়তো তারা আমার নাম জড়িয়েছে।’

মামলার পর চাকরির ক্ষমতা দেখিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়েছেন কিনা জানতে চাইলে তা অস্বীকার করেন মশিউজ্জামান খান। বলেন, ‘তাদের সাথে আমার কথাই হয়নি। আমি এসব শুনে তাজ্জব হয়ে গেছি।’

কী বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাফিজুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় এখন বন্ধ রয়েছে। আমাদের কাছে এখনো নোটিশ পৌঁছায়নি। বিশ্ববিদ্যালয় খোলার পর বিষয়টি তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

অভিযুক্ত মশিউজ্জামান খান

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X