এ টি এম মাহফুজ, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৮:০৮ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

ছুটির আগেই ক্যাম্পাস ছাড়ছেন যবিপ্রবি শিক্ষার্থীরা

ক্যাম্পাস ছাড়ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ক্যাম্পাস ছাড়ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পবিত্র ঈদুল ফিতরের ছুটি এখনো ঘোষণা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ঈদের ছুটির আগেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন যবিপ্রবিয়ানরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ চলবে আরও এক সপ্তাহ।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রমজানে পরিবার থেকে দূরে থাকা অনেক কষ্টসাধ্য। সেহরি ও রাতের খাবার বিভিন্ন সময়ে না পাওয়ায় অনেক সময় না খেয়েই রোজা রাখতে হয়েছে, এর মধ্যে আবার ক্লাস টেস্ট, ল্যাব ফাইনালসহ নানান একাডেমিক কার্যক্রম চলমান রয়েছে। তা ছাড়া যাত্রাপথে ভিড় ও হয়রানি এড়াতে অনেক শিক্ষার্থীই আগাম টিকিট কেটে রেখেছেন। সবমিলিয়ে ছুটির আগেই ক্যাম্পাস ছাড়ছেন বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অগ্রিম ছুটে যাচ্ছেন বাড়ির দিকে।

ছুটির আগেই বাড়ি যাওয়ার বিষয়ে ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী সেফা খানম বলেন, পৃথিবীতে প্রত্যেক মানুষের সবথেকে প্রিয় শব্দটি হলো ‘আনন্দ’। কেউবা সুখে থাকলে আনন্দ প্রকাশ করে, কেউবা কোনো আকাঙ্ক্ষার জিনিস পেয়ে গেলে আনন্দ প্রকাশ করে। আবার অনেকে প্রিয় মানুষকে কাছে পেলে আনন্দ প্রকাশ করে আত্মহারা হয়ে যায়। প্রিয়জন শব্দটা বলতেই আমরা বুঝি কাছের মানুষ। আমার কাছে পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ আমার মা-বাবা। মায়ের কোল, বাবার মুখের হাসি একটা অন্যরকম অনুভূতি। এই অনুভূতিকে অনুভব করতে আমরা সবাই ছুটছি প্রিয়জনের কাছে। কতিপয় সুখের খোঁজে, আব্বু, আম্মু, ভাইবোনকে নিয়ে ঈদ উপভোগ করতে।

ক্যাম্পাস থেকে প্রথমবার ঈদে বাড়ি ফেরার অনুভূতি প্রকাশ করে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো. রকিবুল হাসান বলেন, ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার আনন্দ-অনুভূতি-আবেগ যেটাই বলি না কেনো লিখে প্রকাশ করা অসম্ভব। এ আনন্দের মাঝে রয়েছে বাড়ি ফেরার প্রবল ব্যাকুলতা। প্রত্যেকেই চাই পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্তগুলো কাটাতে। তবে ছাত্রজীবনে ঈদ ছাড়া দীর্ঘ সময়ের ছুটি পাওয়া বিরল। এ জন্য গুনতে থাকি অপেক্ষার প্রহর কখন বাড়ি পৌঁছাব, কখন মায়ের আঁচল-স্নেহ পাব। ঈদের আনন্দ ছড়িয়ে যাক পুরো পৃথিবীতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১০

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১১

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১২

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৩

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৪

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৫

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৭

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৮

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৯

কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X